ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৯৮ বার
চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তিনি গুলশানের ভাড়া বাসা ফিরোজায় ফেরেন। এর আগে রাত ১১টার দিকে খালেদা জিয়ার গাড়িবহর এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন একই দিন রাজধানীর শেরেবাংলা নগরে সাংবাদিকদের জানিয়েছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ডিপ্লোমা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নতুন কমিটি গঠন উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন।

ডা. জাহিদ সাংবাদিকদের বলেন, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষাগুলো শেষ হলে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে শিগগিরই তিনি বাসায় ফিরবেন। এখন ম্যাডামের অবস্থা সার্বিকভাবে স্থিতিশীল।

যে অবস্থায় উনি হাসপাতালে গিয়েছিলেন, তার চেয়ে অনেকটা স্থিতিশীল অবস্থায় আছেন।গত ১৫ অক্টোবর বুধবার রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য খালেদা জিয়াকে একই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে গত ২৮ আগস্ট রাতেও কয়েকটি পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেদিন রাতেই তিনি বাসায় ফিরেছিলেন।

তবে গত বুধবার রাতে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে সেখানে ভর্তি করা হয়।
 
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

আপডেট টাইম : ১১:২৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫