ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

জামায়াত আমির সনদ স্বাক্ষরের দিনেও রাস্তায় জুলাই যোদ্ধারা এটা লজ্জার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৫৯ বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে জামায়াত ব্যাপক জুলুম-নির্যাতনের শিকার হয়েছে। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষের ওপর এ ধরনের নিপীড়ন উপমহাদেশে বিরল। তাঁর ভাষায়, ‘ফ্যাসিবাদীরা শেষ পর্যন্ত জামায়াত নিষিদ্ধ করেই ছেড়েছে, কিন্তু শেষ রক্ষা হয়নি। তারা এখন ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।

গতকাল শুক্রবার রাজধানীর মিরপুর-১০-এর সেনপাড়া পর্বতার ঈদগাহ মাঠে ঢাকা-১৫ আসনের এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াত একটি মজলুম সংগঠন। পতিত সরকারের আমলে আমাদের ওপর যেভাবে নিপীড়ন চালানো হয়েছে, তা অতীতে দেখা যায়নি।’

শ্রমিক সমাজকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার

আহবান : দ্বিন প্রতিষ্ঠার আন্দোলন বেগবান করতে শ্রমিক সমাজকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন জামায়াতের আমির।

তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের এক হাজার শহীদের তালিকা আমাদের হাতে রয়েছে। এর ৬০ শতাংশই শ্রমিক শ্রেণির মানুষ, যাঁদের অধিকাংশই প্রান্তিক শ্রেণির। দেশ-জাতির সংকটে প্রমিকদের ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ।’

জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দাবি : জুলাই সনদ স্বাক্ষরের দিন জুলাই যোদ্ধাদের রাজপথে নামতে হয়েছে, এটাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেন জামায়াত আমির।

তিনি বলেন, ‘আগে তাঁরা জালিমদের হাতে নির্যাতিত হয়েছেন। আজ যদি আবার অন্তর্বর্তী সরকারের হাতে নির্যাতিত হন, তাহলে জাতি হিসেবে আমাদের লজ্জিত হতে হয়।’ তিনি আরো বলেন, ‘জুলাই বিপ্লবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু সরকার তাঁদের সাংবিধানিক স্বীকৃতি দেয়নি। দাবি আদায়ের জন্য তাঁদের রাজপথে নামতে হয়েছে।
তাঁরা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছেন। সরকারের আচরণ এখনো আমার কাছে স্পষ্ট নয়। তবে যা শোনা যাচ্ছে, তাতে আমি লজ্জিত ও ব্যথিত।’

জামায়াতের আমির বলেন, ‘জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে সে ভিত্তিতেই আগামী নির্বাচন দিতে হবে। এ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না।’

সরকারের ব্যর্থতার অভিযোগ : শফিকুর রহমান অভিযোগ করেন, ‘জুলাই বিপ্লবের আগের পরিস্থিতিতে দেশে জানমালের নিরাপত্তা ছিল না। দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, জুলুমে দেশ ছেয়ে গিয়েছিল। ফ্যাসিবাদের পতনের পর জনগণের মধ্যে আশাবাদ জন্মালেও অন্তর্বর্তী সরকার সে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। দুর্নীতি ও অনিয়ম এখনো রয়ে গেছে। সরকার জনগণকে শান্তি ও নিরাপত্তা দিতে পারেনি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

জামায়াত আমির সনদ স্বাক্ষরের দিনেও রাস্তায় জুলাই যোদ্ধারা এটা লজ্জার

আপডেট টাইম : ১১:২২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫