ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

বিএনপিকে সমর্থন করার কারণেই মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হেরেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০১৬
  • ৩০৩ বার

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে বিএনপি প্রতিনিধি পাঠিয়েছিল। বিএনপি সমর্থন করার কারণেই ওই প্রার্থী হেরে গেছেন। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী চেকপোস্ট মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। তবে তিনি এ ক্ষেত্রে কোন প্রার্থী তা বলেননি।

নাসিম বলেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে বিএনপি প্রতিনিধি পাঠিয়েছিল। বিএনপি সমর্থন করার কারণেই ওই প্রার্থী হেরে গেছেন।

তিনি আরও বলেন, আমেরিকায় যে সরকারই ক্ষমতায় আসুক, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে নাসিম বলেন, দেশের উন্নয়নে যেকোনো মূল্যে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। দেশবিরোধী শক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। ওরা ক্ষমতায় এলে আবারও রাজাকারের দেশ হিসেবে পরিণত করবে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে গেছেন ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন। ভোট শেষে এখন পর্যন্ত পাওয়া ৫২২টি ইলেকটোরাল ভোটের মধ্যে ট্রাম্প পেয়েছেন ২৯০ ও হিলারি ২৩২টি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

বিএনপিকে সমর্থন করার কারণেই মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হেরেছেন

আপডেট টাইম : ০৪:১৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০১৬