ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

জামায়াতকে মির্জা ফখরুল গণভোট বা পিআরের দাবি ছেড়ে নির্বাচনের পথে আসুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৬৮ বার
​জামায়াতে ইসলামীর নেতাদের গণভোট বা পিআরের দাবি ছেড়ে নির্বাচনের পথে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন ‘দেশে আর কোনো বিভাজন বা ভাগাভাগির রাজনীতি চাই না। দেশের অনেক ক্ষতি হয়ে গেছে। সবাই মিলে সত্যিকার অর্থে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই আমরা।

’ গতকাল বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলায় এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘এবারই হয়তো আমার শেষ নির্বাচন। এই নির্বাচনে আপনারা আমাকে সাহায্য করবেন, দোয়া করবেন, ভোট দেবেন।’

বিএনপি মহাসচিব বলেন, তিনি প্রতিহিংসা ও বিভেদের রাজনীতি পরিহার করে একটি শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান।

তিনি দাবি আদায়ের জন্য রাস্তায় নামা কিছু প্রতিষ্ঠানকে উদ্দেশ করে বলেন, ‘আপনাদের দাবিগুলো আপাতত বন্ধ রাখুন। আবার কিছু প্রতিষ্ঠান দাবি আদায়ে রাস্তায় নেমেছে, উদ্দেশ্য ভালো নয়, তারা নির্বাচন পণ্ড করতে চায়।’ তিনি আরো বলেন, ‘আর বিভাজন সৃষ্টি করবেন না। গণভোট হতে হবে বা পিআর হতে হবে, না হলে ভোট হবে না—এগুলো বাদ দিন।
দেশের মানুষ একটি নির্বাচন চায়। পিআর দেশের মানুষ বোঝে না। পিআর আবার কী? আগে ভোট হোক তারপর কার কী দাবি আছে, সেটা সংসদে গিয়ে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে।’ 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

জামায়াতকে মির্জা ফখরুল গণভোট বা পিআরের দাবি ছেড়ে নির্বাচনের পথে আসুন

আপডেট টাইম : ১১:৫৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫