ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৬১ বার
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাস্থ পলাশী মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলাতে দেওয়া দুই পর্বের সাক্ষাৎকার প্রদর্শনী: “গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন দিগন্ত উন্মোচন” প্রজেকটরের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।
গতকাল রোববার রাত সাড়ে দশটায় ছাত্রদলের এ নেতার উদ্যোগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উক্ত প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। জানা যায়, মূলত সাধারণ জনগণের দোরগোড়ায় তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই নিজ উদ্যোগে এ কর্মসূচিটি পালন করেন ছাত্রদল নেতা তারিক। এসময় শিশু, ছাত্র, চাকরিজীবী, ব্যবসায়ী, রিক্সাচালক, পথচারীসহ নানান শ্রেণির মানুষ উপস্থিত থেকে প্রদর্শনীটি উপভোগ করেন। তারেক রহমানের বক্তব্য চলাকালীন তাদের কাউকে কাউকে তার পক্ষে স্লোগান দিতেও দেখা যায়।
জানতে চাইলে প্রদর্শনী কর্মসূচির ব্যাপারে তারিক বলেন, আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে যা বলেছেন তা দেশের সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে আমি তার সাক্ষাৎকারটি বড় পর্দায় প্রদর্শন করার উদ্যোগ নিয়েছি। কারণ আমি মনে করে দীর্ঘ ১৭ বছর তারেক রহমান দেশে নেই। তবে তিনি দেশের মানুষের মুক্তির জন্য নিরন্তর সংগ্রাম করেছেন।
সম্প্রতি তিনি বিদেশি গণমাধ্যমে সাক্ষাতকার দিয়ে দেশের মানুষের আরো কাছে যাওয়ার কথা বলেছেন। সেই কারণেই তার সাক্ষাৎকারটি বড় পর্দায় প্রদর্শন করার উদ্যোগ নিয়েছি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক

আপডেট টাইম : ১১:১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫