ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

জামায়াত ক্ষমতায় আসলে মুসলমান হতে সার্টিফিকেট লাগবে: সোহেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৮৪ বার

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, জামায়াত বিদেশি শক্তিকে খুশি করতে দলীয় লোগো পর্যন্ত পরিবর্তন করেছে।

যদি কখনও জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তবে মুসলমান হতে হলে তাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। এভাবে চলতে থাকলে তারা একদিন হাফপ্যান্ট পরেও ঘুরবে!

রোববার (৫ অক্টোবর) বিকেলে খুলনার তেরখাদা উপজেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

৭১-এর স্মৃতি স্মরণ করে হাবিব-উন-নবী খান সোহেল প্রশ্ন রাখেন, যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করিয়েছে, মাকে-বোনকে হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, তারা জাতির কাছে ক্ষমা না চেয়ে কী মুখে ভোট চায়?

‘যুব সমাজের অঙ্গীকার, ফেরাতে হবে ভোটের অধিকার’- এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবীর।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, তেরখাদার উন্নয়নই তাদের প্রধান লক্ষ্য।

বিএনপি ক্ষমতায় এলে তেরখাদার রাস্তা-ঘাট উন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা এবং বিল বাশুয়াখালী ও ভূতিয়ার বিল এলাকার পুনর্গঠন করা হবে বলে এসময় তিনি প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, তেরখাদার শিক্ষার হার বর্তমানে ৬৫ শতাংশ, যা বৃদ্ধি এবং যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করাই হবে পরবর্তী সরকারের অগ্রাধিকার।

তারেক রহমানের পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, বিএনপি সরকারে এলে এক বছরের মধ্যে দেশে ১ কোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

সমাবেশে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন— যুবদলের আহ্বায়ক এবাদুল হক রুবায়েদ, সদস্য সচিব নাজিমুজ্জামান জনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাউসার আলী, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আউর রহমান রনুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

জামায়াত ক্ষমতায় আসলে মুসলমান হতে সার্টিফিকেট লাগবে: সোহেল

আপডেট টাইম : ১০:১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫