ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জে গড়ে উঠবে আধুনিক ‘বিজনেস হাব’: চেয়ারম্যান তাঁত বোর্ড কিশোরগঞ্জের দুই কৃতি সন্তান অতিরিক্ত আইজিপির পদোন্নতি বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট রাজধানীতে জশনে জুলুসে মানুষের ঢল বিয়ের প্রলোভনে আসা যুবতীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নির্দিষ্ট দিনেই হচ্ছে সিলেটের বিয়ানীবাজারের সেই নৌকাবাইচ প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জামা-কাপড় কিনে এনেই পরছেন? ডেকে আনছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

বললেন জামায়াত আমির আলেমরা শুধু মসজিদে নয়, সমাজের প্রতিটি স্তরে নির্দেশনা দেবেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৭১ বার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জাতি আশা করে, আপনারা (আলেম) শুধু মসজিদের ভেতরে নয়, বরং সমাজের প্রতিটি স্তরে দিকনির্দেশনা দেবেন। নামাজের ইমাম যেমন মুমিনদের নেতৃত্ব দেন, তেমনি আপনারাই হবেন সমাজের ইমাম।’

আজ শনিবার সকালে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে দেশের আলেম-ওলামাদের নিয়ে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, ‘ওলামায়ে কেরাম (আলেমগণ) শুধু মসজিদের মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করলেই চলবে না। আমরা চাই—যিনি নামাজের ইমাম, তিনি সমাজেরও ইমাম হবেন। নামাজের ইমামের ইমামতিতে আল্লাহর বিধান অনুযায়ী নামাজ কায়েম করার কারণে মসজিদের ভেতরে যেমন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে; ঠিক এই মোত্তাকি মানুষগুলো যদি সমাজে নেতৃত্ব দেন তাহলে সমাজেও শান্তি কায়েম হবে, ইনশাআল্লাহ।’

দেশের মানুষ ধর্মভিত্তিক বিভাজন চায় না জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত কুরআন ও সুন্নাহই হচ্ছে মানবজাতির জন্য সর্বশেষ ও পূর্ণাঙ্গ বিধান। সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য এই বিধানকে ধারণ করতে হবে।’

তিনি বলেন, ‘মানুষ সমাজবদ্ধ প্রাণী। একা কেউ বাঁচতে পারে না। তাই সমাজ পরিচালনার জন্য দরকার সৎ, বিনয়ী ও জবাবদিহিমূলক নেতৃত্ব। যদি আল্লাহভীরু, সৎ ও জবাবদিহিতার ভয়ে পরিচালিত মানুষ নেতৃত্বে আসে, তবে একটি মানবিক সমাজ গড়ে উঠবে।’

জামায়াত আমির অভিযোগ করেন, শিক্ষিত সমাজের একটি অংশ জাতির জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। অথচ আলেম সমাজের দায়িত্ব হলো জাতিকে সঠিক পথে পরিচালিত করা। জাতি সংকটে পড়লে ওলামায়ে কেরামেরই উচিত কুরআন-সুন্নাহর আলোকে জাতিকে পথ দেখানো।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, আল্লাহর বিধানকে ধারণ করে, ঐক্যবদ্ধ জাতি হিসেবে শান্তি ও কল্যাণের পথে এগিয়ে যাই এবং একটি মানবিক সমাজ গড়ে তুলি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে গড়ে উঠবে আধুনিক ‘বিজনেস হাব’: চেয়ারম্যান তাঁত বোর্ড

বললেন জামায়াত আমির আলেমরা শুধু মসজিদে নয়, সমাজের প্রতিটি স্তরে নির্দেশনা দেবেন

আপডেট টাইম : ০৬:২২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫