ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

গাজা ফ্লোটিলায় শহিদুল আলমের পদক্ষেপ নিপীড়নের বিরুদ্ধে বিবেকের গর্জন: তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ১০৪ বার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গাজামুখী ফ্লোটিলায় যোগ দেওয়া বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমের সাহসী পদক্ষেপ শুধু সংহতির প্রতীক নয়, বরং এটি নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে বিবেকের গর্জন।

শনিবার (৪ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান লিখেছেন, “শহিদুল আলমের সাহসী পদক্ষেপ গাজা ফ্লোটিলায় শুধু সংহতির প্রকাশ নয়, বরং এটি বিবেকের গর্জন। বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দিচ্ছেন—বাংলাদেশ কখনোই নিপীড়ন ও অন্যায়ের কাছে মাথা নত করে না। বিএনপি তাঁর সঙ্গে এবং ফিলিস্তিনের মানুষের পাশে আছে, আজ এবং সবসময়।”

গাজা ফ্লোটিলা নিয়ে বিশ্বজুড়ে আলোচনার মধ্যে তারেক রহমানের এই বার্তা বিএনপির অবস্থানকে আরও স্পষ্ট করেছে। ফ্লোটিলা অভিযানের উদ্দেশ্য হলো ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো এবং আন্তর্জাতিক মহলে ফিলিস্তিন সংকটের প্রতি নতুন করে দৃষ্টি আকর্ষণ করা।

উল্লেখ্য, গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে যোগ দিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলম। তিনি দীর্ঘদিন ধরেই মানবাধিকার, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে কাজ করছেন। তার এই পদক্ষেপ বাংলাদেশকে বৈশ্বিক মানবিক আন্দোলনের অংশ হিসেবে উপস্থাপন করেছে।

এর আগে ২০১০ সালে প্রথমবারের মতো ‘ফ্রিডম ফ্লোটিলা’ অভিযান বিশ্বব্যাপী আলোচনার জন্ম দেয়, যখন ইসরায়েলি বাহিনী তুরস্ক থেকে গাজামুখী বহরে হামলা চালায় এবং কয়েকজন শান্তিকর্মী নিহত হন। এরপর থেকেই সময় সময় এ ধরনের আন্তর্জাতিক উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, শহিদুল আলমের অংশগ্রহণ বাংলাদেশের গণমানুষের অবস্থানকে প্রতিফলিত করছে এবং তারেক রহমানের সমর্থন এই ইস্যুতে বিএনপির অবস্থানকেও আন্তর্জাতিকভাবে তুলে ধরছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

গাজা ফ্লোটিলায় শহিদুল আলমের পদক্ষেপ নিপীড়নের বিরুদ্ধে বিবেকের গর্জন: তারেক রহমান

আপডেট টাইম : ১০:২৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫