ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

৮১ বনাম ৫০২ ঢাউস বিএনপি কতটা চাঙা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০১৬
  • ৩৪৩ বার

৮১ বনাম ৫০২! চলতি বছরেই দেশের প্রধান দুটি দলের নতুন কেন্দ্রীয় কমিটির গঠনে মিলছে এই সমীকরণ। ছোট্ট পরিসরের সরকারি দলের কেন্দ্রীয় কমিটির সঙ্গে রাজপথের বিরোধীদলের ঢাউস কমিটি কতটুকু পেরে উঠবে? লড়াই জমবে তো? রাজনীতির বিজ্ঞজনরা বলছেন, সংখ্যা নয়, মাঠে কে কতটা সক্রিয়—লড়াইয়ে তাই বিবেচ্য। নতুন কমিটির পর বিএনপির অবস্থা নিয়ে বিশেষ প্রতিবেদন। লিখেছেন বোরহান উদ্দিন।

বিএনপির বহরে পাঁচ শতাধিক নেতা

দীর্ঘদিন পর কাউন্সিল করে নতুন কমিটি করে বিএনপি। ৫০২ সদস্যের ঢাউস কমিটিতে দেখা গেছে অপরিচিত মুখের ছড়াছড়ি। নতুন মুখের সংখ্যা ১১৩ জন। সাজাপ্রাপ্ত আসামি, দুর্নীতিগ্রস্ত, নানাভাবে বিতর্কিত এবং যুদ্ধাপরাধীদের সন্তানদেরও জায়গা হয়েছে। সংস্কারপন্থিদের পাশাপাশি রাজনীতিতে না থাকলেও বিশেষ মহলের আশীর্বাদে অনেকে পদ পেয়েছেন এমন অভিযোগও আছে। আবার শীর্ষ নেতাদের পরিবারের সদস্য হওয়ার কারণে কমিটিতে এসেছেন বেশ কয়েকজন।

কমিটি ঘোষণার পর থেকেই বলা হচ্ছিল, বিশাল কমিটি দিয়ে সবাইকে খুশি রাখার চেষ্টা করা হলেও ত্যাগীদের যথাযথ মূল্যায়ন না হওয়ায় মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে শুরু থেকেই ক্ষোভ লক্ষ্য করা গেছে। অভিযোগ আছে, সাবেক ছাত্রনেতাদের মধ্যে অনেকে সক্রিয় থেকেও ভালো পদ পাননি। কারো কারো অবনমন হয়েছে, না হয় আগের পদেই বহাল রয়েছেন। এছাড়াও ক্ষুব্ধ নেতাদের অনেকের অভিযোগ আছে পদবিন্যাস নিয়ে। অনেক জায়গায় সিনিয়রিটি জুনিয়রিটি মানা হয়নি। আর কমিটি ঘোষণার বেশ কয়েক মাস পার হলেও এখনো সেভাবে কোনো কর্মকা- শুরু করতে না পারায় দলের ভেতরে-বাইরে বলাবলি হচ্ছে, বর্তমান কমিটি দিয়ে সরকারবিরোধী আন্দোলন চালানো কঠিন হবে।

গত কমিটি পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ছিল ৩৫১ সদস্যের। ষষ্ঠ জাতীয় সম্মেলনে নতুন করে ৫৬টি পদ বাড়ানো হয়। সে হিসাবে নির্বাহী কমিটি হওয়ার কথা ৪০৭ সদস্যের। গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারপারসন চাইলে কমিটির আকার আরও ১০ শতাংশ বাড়াতে পারেন। কিন্তু ঘোষিত নির্বাহী কমিটি ৫০২ সদস্যের, যা ১০ শতাংশেরও বেশি। গত ১৯ মার্চ জাতীয় কাউন্সিলের প্রায় সাড়ে চার মাস পর বিশাল এই কমিটি ঘোষণা করে বিএনপি।

রাজনীতিতে সক্রিয় না হয়েও বিএনপিতে জায়গা পাওয়া নেতাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে। ৭৩ সদস্যের উপদেষ্টা পরিষদের অর্ধেকেরও কম সদস্য যারা রাজনীতির সঙ্গে জড়িত। বাকিরা সাবেক আমলা, বিশ্ববিদ্যালয় শিক্ষক, কূটনীতিক ও পেশাজীবী।

এছাড়া স¤পাদকীয় পদে কয়েকজন রাজনীতির বাইরে থেকে এসে পদ পেয়েছেন, বাকিরা জায়গা পেয়েছেন নির্বাহী কমিটিতে। ইতিমধ্যে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তৈমূর আলম খন্দকার। দেখা গেছে, স্থায়ী কমিটিতে পদ সংখ্যা না বাড়লেও পদবিন্যাসে বৈষম্য করা হয়েছে। বিগত কমিটির সদস্যরা যেভাবে ছিলেন সেখানে পরিবর্তন আনা হয়েছে। এবার মাহবুবুর রহমানের আগে নিয়ে আসা হয়েছে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও তরিকুল ইসলামকে। এম কে আনোয়ারের ওপরে রাখা হয়েছে আ স ম হান্নান শাহকে। কিছুদিন আগে হান্নান শাহ মারা গেছেন। ড. মঈন খান ও নজরুল ইসলাম খানকে নেওয়া হয়েছে নিচের দিকে। ১৫ নম্বর সদস্য করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। ১৬ নম্বর আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ১৯ নম্বর সালাহউদ্দিন আহমেদকে। ১৭ ও ১৮ নম্বর ফাঁকা রাখা হয়েছে।

আর ৩৫ সদস্যের ভাইস চেয়ারম্যানের মধ্যে ২২ জন নতুন মুখ। তাদের বেশির ভাগই উপদেষ্টা পরিষদে ছিলেন। আগের কমিটিতে ভাইস চেয়ারম্যান ছিলেন ১৫ জন। এর মধ্যে শমসের মবিন চৌধুরী রাজনীতি ছেড়ে দিয়েছেন। আর রাজিয়া ফয়েজ মারা গেছেন। তবে এখানেও পদবিন্যাস নিয়ে নেতাদের আপত্তি ছিল শুরু থেকে। যেমন আগের কমিটিতে থাকা হারুন অর রশিদকে নিয়ে আসা হয়েছে ৪ নম্বরে। শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খাকাসহ বিএনপির প্রভাবশালী নেতাদের রাখা হয়েছে তার পরের সারিতে। শুধু স্থায়ী কমিটি বা ভাইস চেয়ারম্যান পদেই নয়, নির্বাহী কমিটির সর্বস্তরেই পদবিন্যাসে ত্রুটি পাওয়া গেছে।

নেতাদের স্ত্রী-সন্তানরাও কমিটিতে

বিএনপির রাজনীতিতে কোনো পদ-পদবিতে ছিলেন না। অথচ পিতা বা স্বামী দলের শীর্ষ নেতা হওয়ার কারণে কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছেন এমন সংখ্যাও কম নয়। বিষয়টি নিয়ে শুরু থেকেই বেশ সমালোচনা হয়েছে। এদের মধ্যে আছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মারুফ হোসেন (সদস্য), তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম (সহ-সাংগঠনিক), গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অপর্ণা রায় (সহ-স¤পাদক), মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস (মহিলা-বিষয়ক সহস¤পাদক)। পরে তিনি মহিলা দলের সভাপতিও হয়েছেন। রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী শাহিদা রফিক (উপদেষ্টা), মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সাল আলীম (সদস্য), ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল (সদস্য), নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর (উপদেষ্টা), নাসিরউদ্দিন আহম্মেদ পিন্টুর স্ত্রী নাসিমা আখতার (সদস্য), ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় নতুন কমিটিতে সদস্য হয়েছেন। এছাড়া টি এইচ খানের ছেলে আফজাল এইচ খান আগে থেকেই কমিটিতে আছেন।

কমিটিতে দুই যুদ্ধাপরাধীর ছেলে

যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও যাবজ্জীবন দ-প্রাপ্ত প্রয়াত আবদুল আলিমের ছেলে ফয়সাল আলিমকে বিএনপির কমিটিতে রাখা হয়েছে। দুজনই নির্বাহী কমিটির সদস্য। এ ছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি আবদুস সালাম পিন্টু ও লুৎফুজ্জামান বাবরও কমিটিতে আছেন। পিন্টু ভাইস চেয়ারম্যান ও বাবর নির্বাহী কমিটির সদস্য। দুজনেই জেলে আছেন। কমিটি ঘোষণার দিন পদত্যাগ করেছেন ভাইস চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম। পরে পদত্যাগ করেছেন স্বনির্ভর বিষয়ক স¤পাদক শিরিন সুলতানা, সহ-মানবাধিকার বিষয়ক স¤পাদক আসিফা আশরাফি পাপিয়া।

কমিটিতে যেসব নেতাকে উপযুক্ত পদ দেওয়া হয়নি বলে শুরু থেকে দলের ভেতরে-বাইরে সমালোচনা ছিল তাদের মধ্যে অন্যতম হলেন বিএনপির অর্থনীতিবিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান। সালাম ও আমানকে করা হয়েছে উপদেষ্টা। বিশেষ স¤পাদক করা হয়েছে ড. আসাদুজ্জামান রিপনকে। বিশেষ স¤পাদকের পদ থেকে নির্বাহী কমিটিতে নেওয়া হয়েছে নাদিম মোস্তফাকে। আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক থেকে নির্বাহী কমিটিতে নেওয়া হয়েছে নাজিমউদ্দিন আলমকে। বিএনপির রাজনীতিতে না থাকলেও ড্যাবের রাজনীতিতে যুক্ত ছিলেন ডা. ফাওয়াজ হোসেন শুভ। তিনি ইউনাইটেড হাসপাতালের অন্যতম লিভার বিশেষজ্ঞ। তাকে স্বাস্থ্যবিষয়ক স¤পাদক করা হয়েছে। তিনি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ভাগিনা। এই পদে ছিলেন ডা. মাজহারুল ইসলাম দোলন। তাকে পদাবনতি দিয়ে নেওয়া হয়েছে নির্বাহী কমিটির সদস্যপদে। একই অবস্থা ডা. মহসিনেরও। এর আগে বিএনপির কেন্দ্রীয় কোনো পদে ছিলেন না। তিনি এখন সরাসরি পরিবার কল্যাণবিষয়ক স¤পাদক। সাংবাদিক কাদের গনি চৌধুরী বিএনপির কোনো পদ-পদবিতে না থাকলেও তিনি নতুন কমিটিতে সহ-তথ্য ও গবেষণা স¤পাদক হয়েছেন। একই অবস্থান থেকে আইনবিষয়ক স¤পাদক হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। জাসাসের সঙ্গে যুক্ত থেকে বিএনপির সাংস্কৃতিক স¤পাদক হয়েছেন আশরাফ উদ্দিন উজ্জল। শুধু এই কয়েক নেতাই নন, প্রায় অর্ধশত নেতা রয়েছেন, যারা অপ্রত্যাশিতভাবে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন।

বরিশালের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার এই সময়কে বলেন, কমিটি করার ক্ষেত্রে আওয়ামী লীগের অবস্থান পরিবর্তন করেনি। কিন্তু সার্বিক দিক বিবেচনা করে কমিটি করেছে। বিশেষ করে আগামী দিনে সরকারবিরোধী শক্তিশালী আন্দোলন গড়ে তোলা যায় সেজন্য বড় কমিটি করেছে। সবাইকে খুশি করার বিষয়টিও আছে। এছাড়াও আওয়ামী লীগের কমিটিতে দক্ষিণাঞ্চলসহ বেশ কিছু এলাকায় যেমন নেতারা জায়গা পায়নি, সেখানে বিএনপি সব অঞ্চলের নেতাদের জায়গা করে দিয়েছে বলে মনে করেন সরোয়ার। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ও রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য করেছে। সে কারণে তাদের নেতার সংখ্যা কমে গেছে। বিএনপি এক নেতার এক পদ কার্যকর করেছে তাই সংখ্যা বেড়ে গেছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগ প্রশাসনকে বাদ দিয়ে রাজনৈতিক প্রক্রিয়ায় মোকাবেলা করলে আগামী দিনের আন্দোলনে বিএনপি জয়ী হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

৮১ বনাম ৫০২ ঢাউস বিএনপি কতটা চাঙা

আপডেট টাইম : ১২:০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০১৬