ঢাকা ০১:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

প্রবাসীদের ভোটার বানাতে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৪ বার

প্রবাসীদের ভোটার বানাতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।গতকাল রবিবার স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কে নেতাকর্মীদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে তিনি এই নির্দেশ দেন।

এর আগে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান নেতাকর্মীরা। এ সময় তারেক রহমান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের মোবাইলে ফোন করেন। পরে লাউড স্পিকারে তারেক রহমানের কথা মনোযোগ দিয়ে শোনেন অন্য নেতাকর্মীরা।

এ সময় দলটির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজ আলো, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট বিএনপি নেতা রিয়াজ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

তারেক রহমান ফোনালাপে নেতাকর্মীদের বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের ভোটার বানাতে বিএনপি নেতাকর্মীদের কাজ করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার বানাতে নির্বাচন কমিশন ও বিদেশি দূতাবাস ও কনস্যুলেট অফিসে যোগাযোগ করতে হবে। শুধু নির্দেশ দিলাম তা নয়, সবাইকে কাজ করতে হবে। যাতে প্রবাসীরা বিএনপিকে ধানের শীষে ভোট দিতে পারে। যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেভাবে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে নির্বাচনের সময় প্রার্থী বা তার পক্ষের লোকেরা যেভাবে যোগাযোগ করে ঘরে ঘরে গিয়ে ভোট চায় বা ভোটার লিস্টের নামগুলো দিয়ে আসে সেভাবে আপনাদের কাজ করতে হবে। অনেকের এনআইডি করতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে নিশ্চয়ই সে বসে থাকবে না।’

প্রবাসে ৫০ লাখ ভোটার আছেন উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে আছে সাড়ে ১২ কোটি। প্রবাসীদের ভোটার করলে হবে ১৩ কোটি ভোটার। এটা বিরাট একটা ব্যাপার। এজন্য আপনাদের সবাইকে কাজ করতে হবে। নির্বাচন কমিশন কী নিয়ম করেছে সেগুলো বুঝেশুনে বসে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে।’এ সময় নেতাকর্মীরা কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

প্রবাসীদের ভোটার বানাতে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের

আপডেট টাইম : ১১:০৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫