ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পালটে যাচ্ছে জামায়াতের লোগো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৯২ বার

দলীয় লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সূত্র বলছে, কয়েকটি নকশার লোগো এরই মধ্যে বানানো হয়েছে। সেখান থেকে শিগগিরই চূড়ান্ত করা হবে নতুন লোগো।

রোববার রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের আলাদা দুটি বৈঠকে নতুন লোগো দেখা যায়।

এতে সবুজ পতাকার মধ্যে বই ও উদীয়মান সূর্য; তার ওপর কলম দেখা যায়। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ যুগান্তরকে বলেন, রাজনৈতিক দলের লোগো পরির্বতন হতেই পারে। আমাদের দলীয় লোগো নিয়ে আলোচনা আছে। এখনো চূড়ান্ত হয়নি। এটি (বৈঠকে দেখা লোগো) একটি প্রস্তাবিত লোগো। শিগগিরই বিষয়টি চূড়ান্ত করা হবে এবং আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগেও লোগো পরিবর্তন করেছিল জামায়াতে ইসলামী। আগের লোগোতে একটি গম্বুজের মতো কাঠামো ছিল। গম্বুজের ভেতরে ‘আল্লাহ’ লেখা ছিল। এর মধ্যে ছিল দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। নিচে ‘আকিমুদ দ্বিন’ (দ্বিন কায়েম কর) কথাটি লেখা ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পালটে যাচ্ছে জামায়াতের লোগো

আপডেট টাইম : ১০:৩৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫