ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান ঐক্যবদ্ধ না হলে দেশে ‘গুপ্ত স্বৈরাচার’ ফিরে আসতে পারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৮ বার

গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে দেশে আবার ‘গুপ্ত স্বৈরাচার’-এর আবির্ভাব হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘বাংলাদেশ হলো আমার, আপনার, সবার প্রিয় ঘর। একটি ঘর গড়তে হলে সবার ঐক্য প্রয়োজন, কিন্তু ধ্বংস করতে বেশি লোক লাগে না।

গত ১৫-১৬ বছর দেশ একটি ডাকাতের কবলে পড়েছিল। আমরা সবাই মিলে ওই ডাকাতকে বিতাড়িত করেছি। এখন সময় এসেছে দেশকে পুনর্গঠনের।’

তিনি বলেন, ‘গত ১৬ বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি।

আমাদের বহু নেতাকর্মী হত্যা, গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছেন। কেউ কেউ হাতকড়াসহ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন। আজ সেই স্বৈরাচার পতিত হয়েছে, দেশ থেকে বিতাড়িত হয়েছে। এখন আমাদের করণীয় দেশ গঠন।

জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়ে তুলতে হলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে বলেও উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, ‘শুধু সভা-সমাবেশ নয়, ছোট ছোট টিম করে ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে বিএনপির ইতিবাচক বার্তা পৌঁছে দিতে হবে। বিএনপি কিভাবে শিক্ষাব্যবস্থা, যোগাযোগ, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য খাতে উন্নয়ন করবে, তা ব্যাখ্যা করতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের লক্ষ্য ঐক্য, জনগণ ও দেশ গঠন। স্বাধীনতা-পরবর্তী একনায়কতন্ত্র জনগণের কাঁধে চেপেছিল।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই স্বৈরাচার হটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। এর পরও একাধিকবার স্বৈরাচার এসেছে, জনগণ বারবার তা প্রতিহত করেছে।’ সম্মেলনে জেলা কমিটির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনকে সভাপতি এবং সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

আওয়ামী লীগের ইতিহাস লুটপাট ও সন্ত্রাসের : সালাহউদ্দিন আহমদ : সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের ইতিহাস লুটপাট, সন্ত্রাস, চুরি ও গণতন্ত্র হত্যার ইতিহাস। তিনি বলেন, ‘২০২৪ সালের আন্দোলনে আওয়ামী লীগ এক হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে, ২০ হাজারের বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। এত রক্ত ও ত্যাগের মধ্য দিয়ে আমরা আজ এই জায়গায় এসেছি।’

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপির ইতিহাস হলো সংস্কারের ইতিহাস। এ দেশের মানুষকে যুগোপযোগী সিদ্ধান্তে উদ্বুদ্ধ করার ইতিহাস।’

ধর্ম ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনৈতিক ব্যবসার বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। বলেন, ‘ধর্ম কোনো রাজনৈতিক বাক্স নয়। ইসলাম বা মুক্তিযুদ্ধের চেতনার নামে রাজনৈতিক বিভাজন তৈরি করা যাবে না। জনগণ এখন সচেতন, তারা চেতনার ব্যবসায়ীদের আর প্রশ্রয় দেবে না।’ সোশ্যাল মিডিয়ায় বিএনপির নেতাকর্মীদের সক্রিয় থাকার আহবান জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘একটি চক্র প্রতিনিয়ত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এর জবাব আপনাদেরই দিতে হবে।’

তিনি বলেন, ‘বিচার, সংস্কার ও নির্বাচন—এই তিনটি প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে। গণহত্যা ও গুমের বিচার নিশ্চয়ই হবে, তবে বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া। ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে।’

৭১-কে যারা অস্বীকার করে, তাদের রাজনীতি করার অধিকার নেই : বরকতউল্লা বুলু : সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেন, ‘যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করে, তাদের এ দেশের রাজনীতি করার কোনো অধিকার নেই।’

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

বুলু বলেন, ‘ভোট কেবল মার্কার ওপর নয়, ভোটার ও প্রার্থীর আত্মিক বন্ধনের ওপরও নির্ভর করে। তাই কুমিল্লায় কেউ ভোট দেবে, আর এমপি হবে খাগড়াছড়ি থেকে—এই পদ্ধতি আমরা চাই না।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার ভিত্তিতেই মুজিবনগর সরকার গঠিত হয়। তিনি বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্রে রূপ দেন।’

খালেদা জিয়ার শিক্ষানীতির প্রসঙ্গ টেনে বরকতউল্লা বুলু বলেন, ‘১৯৯১ সালে তাঁর সরকার মেয়েদের জন্য বিনা বেতনে পড়াশোনা ও উপবৃত্তি চালু করেছিল, যা গ্রামের প্রতিটি অঞ্চলে মেয়েদের শিক্ষা নিশ্চিত করেছে।’

দুর্গাপূজা সামনে রেখে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন বলেও জানান বরকতউল্লা বুলু। তিনি বলেন, ‘দলে কোনো বিভেদ চলবে না। তারেক রহমানের নির্দেশে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

তারেক রহমান ঐক্যবদ্ধ না হলে দেশে ‘গুপ্ত স্বৈরাচার’ ফিরে আসতে পারে

আপডেট টাইম : ১০:৫২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫