ঢাকা ০১:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় বিশ্বাসী: প্রিন্স

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৩ বার

হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি আসন্ন দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে উদযাপন করার আহবান জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে।

বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় এবং ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতি নির্বিশেষে সব মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ দেশ ও জাতি গড়তে চান। তিনি ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার প্রতি তারেক রহমানের পাশে থেকে সহযোগিতার আহবান জানান।

সোমবার দুপুরে ধোবাউড়া ডাকবাংলো হলরুমে ধোবাউড়া উপজেলা পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে পূজার প্রস্তুতি বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া তিনি বিএনপির নেতাদের যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় ছিলেন ধোবাউড়া উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক দিলীপ কুমার চন্দ্র, মিনতি শীল, ঝুমা রাণী সরকার, সঞ্জিত সরকার, বিমল চন্দ্র গুহ, হাজং বিনয় রায় এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, যুগ্মআহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন বক্তব্য রাখেন।

সভায় উপজেলার ৩৫টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় বিশ্বাসী: প্রিন্স

আপডেট টাইম : ০৬:২৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫