ঢাকা ০১:০২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নন-এমপিওভুক্ত ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে জামায়াতের বৈঠক অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৮ বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে এমপিওভুক্ত করার দাবি জানিয়ে বলেছেন, শিক্ষকরা দেশে শিক্ষা বিস্তারের মহান পেশায় নিয়োজিত। তারা ছাত্র-ছাত্রীদের মানুষের মত মানুষ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছে। কাজেই মানুষ গড়ার কারিগর নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার ন্যায্য দাবি সরকারের অবিলম্বে মেনে নেওয়া উচিত।

তিনি মঙ্গলবার বিকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সর্বদলীয় নন-এমপিওভুক্ত ঐক্য পরিষদের সমন্বয়ক ও বিভিন্ন রাজনৈতিক দলের শিক্ষা বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিক্ষা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ ইকবাল হোসাইন ভূইয়া, জাতীয় নাগরিক পার্টির শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, আমার বাংলাদেশ (এবি) পার্টির শিক্ষা বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উমর ফারুক, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক কোরবান আলী ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করিম, নন-এমপিওভুক্ত ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিয়া, মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম, অধ্যক্ষ নাজমুস শাহাদাত আযাদী, সাংগঠনিক সমন্বয়ক মনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ ইমরান বিন সোলায়মান, সমন্বয়ক মোবারক হোসেন, আবতাবুল আলম, আ. সালাম, জাহিদ হোসেন, শাহ মো. মিজানুল হক মামুন, অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, সুপার ফরহাদ হোসেন বাবুল, মো. হাবিব, এনামুল হক, গোলাম মোস্তফা প্রমুখ। শাহ মো. মিজানুর রহমান মামুনের কুরআন তিলাওয়াতের মাধ্যমে বৈঠক শুরু হয়।

সভায় নন-এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একযোগে এমপিওভুক্ত করার লক্ষ্যে দেশের রাজনৈতিক দলগুলোর শিক্ষা বিষয়ক সম্পদকগণের সম্মিলিত প্রচেষ্টা চালানো এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের মাধ্যমে বিরাজমান সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করার আহ্বান জানানো হয়।

অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, শিক্ষাকে যেভাবে গুরুত্ব দেওয়া উচিত ছিল আজ পর্যন্ত কোনো সরকারই সেভাবে গুরুত্ব দেয়নি। শিক্ষা ক্ষেত্রে বিরাজমান বৈষম্য দূর করতে হলে গোটা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে। এ জন্য শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করে গোটা বাজেটের ৬ শতাংশ করা প্রয়োজন।

তিনি নন-এমপিওভুক্ত ঐক্য পরিষদের দাবি মেনে নিয়ে তাদের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, দুনিয়ার জীবনের সুখ-শান্তির জন্য আমরা সব কিছুই করছি। কিন্তু আখিরাতে মুক্তির জন্য আমরা তেমন কিছুই করছি না। আমরা যাতে দুনিয়া ও আখিরাতে সুখ-শান্তিতে থাকতে পারি, সেজন্য ইসলামী শিক্ষার ওপর সবচেয়ে বেশী গুরুত্ব দিতে হবে।

তিনি আল্লাহর বিধান মত জীবন পরিচালনার জন্য যে শিক্ষা দরকার সে শিক্ষার দিকে মনোযোগ দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নন-এমপিওভুক্ত ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে জামায়াতের বৈঠক অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:১৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫