ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির শক্তি জনগণ: ড. মঈন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০১৬
  • ৩৪১ বার

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি কোনো শক্তির উপর নির্ভর করে রাজনীতি করে না। বিএনপির শক্তি বাংলাদেশের জনগণ। তাই জিয়াউর রহমান জনগণকেই সকল ক্ষমতার উৎস বলে মনে করতেন।

শনিবার বিকেলে সিলেট নগরীর পাঠানটুলাস্থ একটি কমিউনিটি সেন্টারে ‘খন্দকার আবদুল মালিক ফাউন্ডেশন’র উদ্যোগে আয়োজিত ‘শহীদ জিয়া স্মরণে’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, প্রেসিডেন্ট হওয়ার জন্য জিয়া রাজনীতি করেননি। তিনি দেশের জন্য রাজনীতি করেছেন। তার মধ্যে যে দেশপ্রেম ছিল, তা অনুকরণীয়। আওয়ামী লীগ যদি জিয়ার রাজনৈতিক দর্শন অনুসরণ করতো তবে দেশের অবস্থা আজ এমন হতো না। জিয়ার রাজনীতি ছিল উন্নয়নের রাজনীতি। সততা ও সরলতা ছিল তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য। যে কারণে সাধারণ মানুষ তাকে রাখাল রাজা হিসেবেই জানে।

তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনীতি এক সময় তলাবিহীন ঝুড়ি ছিল। জিয়াই তার ক্ষমতাকালে তলাবিহীন ঝুড়িকে উদ্ধৃত্তের ঝুড়িতে পরিণত করেছিলেন। জিয়া সাড়ে তিন বছরে যে উন্নয়ন ও পরিবর্তন করেছিলেন, তা পরবর্তীতে অন্য কোনো সরকার করতে পারেনি।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা থাকলেও দলীয় কাজে ব্যস্ত থাকায় তিনি আসতে পারেননি। তবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন মির্জা ফখরুল।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন- সম্মিলতি পেশাজীবি পরিষদ-সিলেটের সভাপতি ডা. শামীমুর রহমান। ফাউন্ডেশনের উপদেষ্টা তোফায়েল আহমদ ও সাবেক ছাত্রনেতা সিদ্দিকুর রহমান পাপলুর পরিচালনায় সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিএনপির শক্তি জনগণ: ড. মঈন

আপডেট টাইম : ১০:২৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০১৬