ঢাকা ০১:০২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বিএনপির উদার দৃষ্টিভঙ্গি স্থিতিশীল বাংলাদেশ অর্জনে সহায়ক : মঈন খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৩ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপির উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বাংলাদেশের শান্তিপূর্ণ ও স্থিতিশীল সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ অর্জনে সহায়ক হবে, যা ভবিষ্যতে বিনিয়োগ ও প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ।

সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত এইচ ই ক্রিস্টিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে সাক্ষাৎকালে এই মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর গুলশানে মঈন খানের বাসায় যান ডেনমার্কের রাষ্ট্রদূত। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

সাক্ষাতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেন তারা। এ সময় রাষ্ট্রদূত জানান, তারা চট্টগ্রাম বন্দর এবং কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত উপকূলীয় অঞ্চলে অবকাঠামো উন্নয়ন এবং নবায়নযোগ্য শক্তি প্রকল্পে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহী। এছাড়া সাক্ষাতে মঈন খান দীর্ঘদিনের প্রস্তাবিত সমুদ্র থেকে ভূমি পুনরুদ্ধারের বিষয়টি তোলেন এবং এ ক্ষেত্রে ডেনিশ বিশেষজ্ঞতার ব্যবহার নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া তারা সংসদের উচ্চকক্ষ এবং নির্বাচনের আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় ড. খান উভয় ব্যবস্থার সুবিধা-অসুবিধাগুলো বিশ্লেষণ করেন এবং বাংলাদেশ ও ইউরোপীয় সমাজগুলোর মধ্যে এর পার্থক্য তুলে ধরেন।

সাক্ষাতে উভয় পক্ষ আশা প্রকাশ করেন, বাংলাদেশ একটি স্থিতিশীল গণতান্ত্রিক কাঠামো অর্জন করলে দুই দেশের জনগণের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বিএনপির উদার দৃষ্টিভঙ্গি স্থিতিশীল বাংলাদেশ অর্জনে সহায়ক : মঈন খান

আপডেট টাইম : ০৬:৩০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫