মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সম্মানিত সদস্য শরীফুল আলম মাসুমের মুক্তির দাবিতে মদনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
২০১২ সালে আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে আটক হন শরীফুল আলম মাসুম এবং বনানী থানায় এক বিস্ফোরণ মামলায় থাকে আসামি করা হয়। ২০২৩ সালে উক্ত মামলায় তাকে ২ বছরের সাজা প্রদান করে আদালত। শরীফুল আলম মাসুম ওই মামলায়, রোববার (২১সেপ্টেম্বর) ঢাকা সিএমএম আদালতে হাজিরা দিলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। এর প্রতিবাদে নেত্রকোনার মদনে কলেজ ছাত্রদলের উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আমান উল্লাহ্ সায়েম, পৌর যুবদল সভাপতি শফিউল ইসলাম শফিক, পৌর ছাত্রদল যুগ্ম-আহবায়ক সুলতান শাহরিয়ার স্বজল, কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক গোলাম কিবরিয়া ও সাবেক সদস্য সচিব সায়মন আকন্দ লিমন, মদন ইউনিয়ন ছাত্রদল সভাপতি আবুল কালাম, কলেজ শাখা ছাত্রদল সভাপতি সৈয়দ মিঠু মিয়া, সাধারণ সম্পাদক আবির মাহমুদ, সহ-সভাপতি নির্জয় মীর্জা, প্রচার সম্পাদক তামিম আহমেদ এবং ছত্রদল নেতা তোফায়েলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
Reporter Name 

























