ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি শরীফুল আলম, সম্পাদক মাজহারুল ইসলাম নির্বাচিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩২:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৯৮ বার

Oplus_131072

কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে দ্বিতীয়বার সভাপতি হয়েছেন শরীফুল আলম, তৃতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম।

গত শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শহরের পুরাতন স্টেডিয়ামে গোপন ব্যালটে ভোটগ্রহণ শুরু হয়। রবিবার ভোরে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান।

দীর্ঘ ৯ বছর পর অনু্ষ্ঠিত কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন জেলা শহরের পুরান স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জেলা বিএনপির ১ম অধিবেশনের ত্রি- বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক  অ্যাড শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ।

উল্লেখ্য যে কেবল সভাপতি ও সাধারণ সম্পাদক এ দুটি পদেই ভোট গ্রহণ করা হয়। সম্মেলনে ২১টি সাংগঠনিক ইউনিট থেকে ২ হাজার ৯০ জন কাউন্সিলর পত্যক্ষ ভোটে অংশ গ্রহণ করেন।

সভাপতি পদে দুজন প্রার্থীর মধ্যে বর্তমান সভপতি শরীফুল আলম আনারস প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫২২ ভোট, আর তারঁ প্রতিদ্বন্দ্বী প্রার্থী সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি রুহুল হোসাইন ছাতা প্রতীকে পেয়েছেন ১৯৭ ভোট।

বর্তমান সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম রিকশা প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৫৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য বিলুপ্ত কমিটির জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল ফুটবল প্রতীকে পেয়েছেন ৬১১ ভোট।

সম্মেলনের কাউন্সিলর কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, কিশোরগঞ্জ সদ্য বিলুপ্ত জেলা বিএনপির সদস্য ও অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু জানান, তারা উৎসবের আমেজে ভোট দিয়েছেন। সবার মাঝেই একটা আনন্দের পরিবেশ দেখা গেছে। এটা দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের একটি ভাল চর্চা বলেও তারা মন্তব্য করেন। যারাই নির্বাচত হোক, তাদের নেতৃত্বেই দলের জন্য কাজ করবেন বলেও এ তিন কাউন্সিলর জানান।

তবে খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল একজনের ভোট অন্যজনে দেওয়াসহ কিছু অনিয়মের কথা বললেও প্রধান নির্বাচন কমিশনার মিজানুর রহমান জানিয়েছেন, তার কাছে কোনো প্রার্থী লিখিতভাবে অভিযোগ জমা দেননি। নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে তিনি দাবি করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি শরীফুল আলম, সম্পাদক মাজহারুল ইসলাম নির্বাচিত

আপডেট টাইম : ১২:৩২:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫