ঢাকা ০২:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

তারেক রহমান পূজায় অপচেষ্টা প্রতিরোধে সব প্রস্তুতি রাখতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬ বার

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান। বিবৃতিতে বলা হয়, ‘সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা সমাগত। এই উৎসবের প্রাক্কালে সনাতন ধর্মাবলম্বী সব ভাই-বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি বলেন, ‘বাংলাদেশে দীর্ঘদিন ধরে সবার সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদ‌যাপনের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির একটি অনন্য উদাহরণ প্রতিষ্ঠিত হয়েছে। তবে সম্প্রতি কিছু গোষ্ঠী দুর্গোৎসবকে ঘিরে অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে সাম্প্রদায়িক উসকানি ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে। এসব অপচেষ্টা ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্যকে বিনষ্ট করেছে।’ তারেক রহমান আরো বলেন, ‘স্বৈরাচারের পতন হলেও তাদের ষড়যন্ত্রের অবসান যে হয়নি তার জলজ্যান্ত উদাহরণ আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি।

সুতরাং এবারের শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এমন যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি রাখতে হবে।’ তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে সমন্বয়ের মাধ্যমে সর্বস্তরের জনগণের সহযোগিতায় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে সর্বাত্মক সহায়তা করতে হবে।’

বিবৃতির শেষ অংশে তিনি বলেন, ‘এ দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল। বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি সুপ্রতিষ্ঠিত রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং তা বিনষ্টকারী যেকোনো ঘৃণ্য অপচেষ্টার বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ় ও সুস্পষ্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

তারেক রহমান পূজায় অপচেষ্টা প্রতিরোধে সব প্রস্তুতি রাখতে হবে

আপডেট টাইম : ১০:৫৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫