ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমীর খসরু মাহমুদ এখন আন্দোলন ডাকার অর্থ আলোচনার টেবিলকে অসম্মান করা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৮ বার

এখন আন্দোলন ডাকার অর্থ আলোচনার টেবিলকে অসম্মান করা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ঐকমত্য কমিশনের আলোচনার প্রতি কোনো ধরনের সম্মান দেখাচ্ছে না কর্মসূচি দেওয়া দলগুলো। যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ। গতকাল বুধবার রাজধানীর বনানীর সারিনা হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি নেতা এসব কথা বলেন।

জামায়াত বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় কি না—এমন প্রশ্ন তুলেছেন আমীর খসরু। তিনি বলেন, নির্বাচন নিয়ে অনীহার কারণেই আনুপাতিক বা পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এর মাধ্যমে জামায়াত দেশকে অস্থিতিশীল করতে চায় কি না, সে প্রশ্নও জনগণের মধ্যে চলে এসেছে। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমীর খসরু মাহমুদ এখন আন্দোলন ডাকার অর্থ আলোচনার টেবিলকে অসম্মান করা

আপডেট টাইম : ১০:৫৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫