ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সমুদ্রবন্দরে ৪ নম্বর সতর্কতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১২:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০১৬
  • ৩৫২ বার

বঙ্গপোসাগরে অবস্থানরত নিম্নচাপ ‘নাদা’ ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত নামিয়ে ৪ নম্বর সঙ্কেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ শনিবার বেলা দেড়টার দিকে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এক বুলেটিনে জানানো হয়, নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি শক্তি সঞ্চয় করছে। এর কারণে ৪ নম্বর সর্তকর্তা সঙ্কেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের দক্ষিণাংশে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এটি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত ও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল রোববার সকাল নাগাদ বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রবন্দরে ৪ নম্বর সতর্কতা

আপডেট টাইম : ০৪:১২:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০১৬