ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

সমাবেশ করতে বিএনপির আবেদন এখনও পায়নি ডিএমপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০১৬
  • ৩৫৩ বার

নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চেয়ে বিএনপির করা আবেদন এখনও পাননি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শনিবার মিরপুরের পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, ‘আমরা এখনও নয়াপল্টনে সবাবেশ করার অনুমতি চেয়ে করা বিএনপির আবেদন পাইনি।’

আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সমাবেশের

জন্য সোহরাওয়ার্দী উদ্যান না পেয়ে ৮ নভেম্বর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে বিএনপি। শুক্রবার (৪ নভেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের এক সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি। ৭ নভেম্বর না হলেও যে ৮ নভেম্বর অনুমতি দেওয়া হয়, ঢাকা মহানগর পুলিশের কাছে সে আবেদনও করে দলটি। কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সোহরাওয়ার্দীতে ৭ ও ৮ নভেম্বর সমাবেশের অনুমতি দেওয়া হবে না।

এ অবস্থায় বিএনপি বিকল্প স্থানে সমাবেশের কথা ভাবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সকালে সাংবাদিকদের জানান, বিকল্প স্থানে সমাবেশের জন্য অনুমতি চাইবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

সমাবেশ করতে বিএনপির আবেদন এখনও পায়নি ডিএমপি

আপডেট টাইম : ০৩:৫৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০১৬