ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শায়খুল হাদিস আল্লামা আহমদুল্লাহর মৃত্যুতে তারেক রহমানের শোক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৭ বার

দেশের প্রবীণ আলেম ও মুহাদ্দিস চট্টগ্রামের আল জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার সদরে মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি আহমদুল্লাহর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোক প্রকাশ করেছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) এক শোক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দেশের প্রখ্যাত আলেম মুফতি আহমদুল্লাহ সাহেব ইসলামী জ্ঞান চর্চার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের আদর্শ মানুষ হওয়ার যে শিক্ষা দিয়েছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। পৃথিবী থেকে তার চিরবিদায়ে ইসলামী জ্ঞানের এক দিকপালের শিক্ষা থেকে বঞ্চিত হলো এ দেশের মুসলিম সমাজ। তিনি মানুষকে সৎপথে চলার জন্য কুরআন-হাদিসের আলোকে শিক্ষাদান করতেন।’

তিনি বলেন, ‘বিনয়, প্রজ্ঞা ও সৌজন্যবোধ ছিল শায়খুল হাদিস আল্লামা আহমদুল্লাহর স্বভাবজাত। জ্ঞান ও পাণ্ডিত্যে একজন খ্যাতিমান আলেম হিসেবে তিনি ছিলেন সর্বজনশ্রদ্ধেয়।’

দেশের স্বনামধন্য ইসলামী চিন্তাবিদ মুফতি আহমদুল্লাহর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ আলেমে দ্বিনকে হারাল, এ শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয় বলেও জানান তিনি।

তারেক রহমান শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শায়খুল হাদিস আল্লামা মুফতি আহমদুল্লাহ রোববার সকাল ৬টা ৫৫ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। আহমদুল্লাহ তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য শিষ্য, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শায়খুল হাদিস আল্লামা আহমদুল্লাহর মৃত্যুতে তারেক রহমানের শোক

আপডেট টাইম : ১০:২৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫