ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে গণতন্ত্রচর্চা আগের মতোই হবে : সালাহউদ্দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৯:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১২১ বার
রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে গণতন্ত্রচর্চা আগের মতোই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ : জনমানুষের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রচলনের বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘খুব জোর দিয়ে বলছি যদি রাজনৈতিক সংস্কৃতিতে আমরা পরিবর্তন না আনি তাহলে ভবিষ্যতের ডেমোক্রেটিক প্র্যাকটিসটা আগের মতো হবে।

যেটা আমাদের কামনা কাম্য নয়।’তিনি বলেন, ‘জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য। রাষ্ট্রকে অনেক রক্তের বিনিময়ে একটি ট্র্যাকে উঠানো হয়েছে। এখন সাংবিধানিক আইনি কাঠামোয় রূপ দেওয়া প্রয়োজন।

জনগণ ও ২৪-এর গণ-অভ্যুত্থানের অভিপ্রায় হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।’‘জাতীয় প্রশ্নে জাতীয় ঐক্য প্রয়োজন। সেই সুযোগ দিয়েছে জুলাই আন্দোলন। নানা মতভেদ থাকলেও এই শক্তি সমুন্নত রাখতে হবে’, যোগ করেন বিএনপির এ নেতা।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সাংবিধানিক সংস্কারসহ অন্যান্য সংস্কার যারা এখনই চাচ্ছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন!’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে গণতন্ত্রচর্চা আগের মতোই হবে : সালাহউদ্দিন

আপডেট টাইম : ০৬:৩৯:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫