ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুখে-দুঃখে জনগণের পাশে থাকার অঙ্গীকার বিএনপি নেতা আনোয়ারুজ্জামানের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৪ বার

ঢাকা-১২ আসন এর উন্নয়নে এবং সুখে-দুঃখে সবসময় জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও পূর্ব-তেজতুরি বাজার এবং শাহীনবাগে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় এই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

দুটি মতবিনিময় সভায় এলাকাবাসী তাদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, জনগণের সমস্যার সমাধান করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। অতীতের মতো ভবিষ্যতেও আমি জনগণের পাশে আছি এবং থাকব।

এ সময় তিনি আরও উল্লেখ করেন, এলাকার উন্নয়ন, অবকাঠামোগত সমস্যার সমাধান, জনদুর্ভোগ লাঘব এবং তৃণমূলে জনগণের কল্যাণ সাধনে নিরলসভাবে কাজ করবেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এল. রহমান, তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার আরজু।

এ সময় তেজগাঁও থানা এবং এর আওতাধীন ওয়ার্ড বিএনপির নেতারা উপস্থিত ছিলেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সুখে-দুঃখে জনগণের পাশে থাকার অঙ্গীকার বিএনপি নেতা আনোয়ারুজ্জামানের

আপডেট টাইম : ১০:৫৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫