ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

রাজনৈতিক ব্যবসায় তারা পুঁজি হারিয়ে এখন দিশাহারা: মাসুদ সাঈদী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৮২ বার

পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, গত ১৫ বছর ধরে রাজাকার-রাজাকার খেলা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে একটি গোষ্ঠী। রাজনৈতিক ব্যবসায় তারা তাদের মূল পুঁজি হারিয়ে এখন দিশাহারা।

রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার উদ্যোগে কদমতলা ইউনিয়নে লিফলেট বিতরণ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, দেশে বসবাসরত সব ধর্ম-বর্ণের নাগরিকের সমান অধিকার রয়েছে। প্রত্যেকের নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকা উচিত। যারা ধর্মের নামে দাঙ্গা ছড়িয়ে বিভেদ সৃষ্টি করে, তারাই প্রকৃত সংখ্যালঘু। আমাদের কাছে সংখ্যালঘু বলে কিছু নেই।

তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নেই। এই শব্দটি ব্যবহার করে কিছু মানুষ একটি নির্দিষ্ট গোষ্ঠীকে হেয় করার চেষ্টা করে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভেদাভেদ ভুলে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। প্রত্যেকে তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, থাকবে না কোনো বৈষম্য।

তিনি আরও বলেন, আমরা চাই- এমন একটি সার্বভৌম রাষ্ট্র। যেখানে থাকবে মতপ্রকাশের স্বাধীনতা, ভোটাধিকার ও আইনের সমান প্রয়োগ। আমরা বৈষম্যহীন সমাজ গড়তে চাই, যেখানে সব নাগরিক সমান মর্যাদা পাবে।

সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে মাসুদ সাঈদী বলেন, আমাদের ১০০ বছরের পুরোনো পৌরসভা রয়েছে, কিন্তু তার রাস্তাঘাটের করুণ দশা। স্কুল-কলেজের ছাদ ধসে শিক্ষার্থীরা নিহত হচ্ছে। স্বাধীনতার ৫৪ বছর পরেও দেশের এই দুরবস্থা বিশ্বের আর কোথাও দেখা যায় না।

মাসুদ সাঈদী দাবি করেন, দেশের মানুষ বিভিন্ন দল ও নেতৃত্ব দেখেছে। এখন তারা জামায়াতকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। তারা স্বপ্ন দেখে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সুবিচারভিত্তিক সোনার বাংলা গড়ার।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার মজলিশে শূরা সদস্য ও জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হালিম, জামায়াতের সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক এবং ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর সদর উপজেলা শাখার সভাপতি আহসানুল হক।

সমাবেশে জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনসাধারণের অংশগ্রহণে পথসভাটি প্রাণবন্ত রাজনৈতিক কর্মসূচিতে রূপ নেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

রাজনৈতিক ব্যবসায় তারা পুঁজি হারিয়ে এখন দিশাহারা: মাসুদ সাঈদী

আপডেট টাইম : ০৬:২৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫