ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ফের হামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০১৬
  • ৩৩১ বার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আবারও সংখ্যালঘুদের বেশ কয়েকটি ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার ভোরে উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ জানিয়েছে, পুড়ে যাওয়া সবই গোয়াল ও রান্নাঘর।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে কে বা কারা উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকায় সংখ্যালঘুদের ৫টি গোয়াল ও রান্নাঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত সেটি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর পবিত্র কাবা শরিফকে ব্যঙ্গচিত্র করে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাস তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন। এ ঘটনার জের ধরে গত ৩০ অক্টোবর দুষ্কৃতকারীরা উপজেলা সদরে সংখ্যালঘুদের ১০-১২টি মন্দির ও শতাধিক ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসিরনগরে ফের হামলা

আপডেট টাইম : ০৫:৩৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০১৬