ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৭ বার

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি।

এ সময় বিএনপি মহাসচিব ভিপি নুরের স্বাস্থ্যের খোঁজখবর নেন। নুর যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন, সে জন্য তার চিকিৎসার বিষয়ে সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য চিকিৎসকদের অনুরোধ জানান মির্জা ফখরুল।

এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।

গত শুক্রবার হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নুরুল হক নুর।

এদিকে ভিপি নুরকে দেখতে যাওয়ার আগে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানকে দেখতে যান মির্জা ফখরুল। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে বিজয়নগরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন খন্দকার লুৎফর রহমান। কয়েকজন দুষ্কৃতকারী তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

আপডেট টাইম : ০৬:৫৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫