ঢাকা ০৭:১০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমাদের দায়িত্ব: আমিনুল হক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৫ বার

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, জনগণের মৌলিক সমস্যা সমাধান না হলে উন্নয়নের বড় বড় দাবি অর্থহীন। পানির মতো একটি মৌলিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা যাবে না। এ ধরনের সংকট নিরসনে সবসময় পাশে থাকব।

রোববার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর রূপনগর ইষ্টার্ন হাউসিং জি ব্লক (ঢাকা ওয়াসা মডস জোন-৪) এলাকায় ১১ নম্বর পানির পাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, রূপনগরের ইস্টার্ন হাউজিং ও আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির অভাবে দুর্ভোগ পোহাচ্ছিলেন। নতুন এই পাম্প চালুর মাধ্যমে সেই সংকট দূর হবে। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের রাজনীতির প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, আমাদের তরুণ প্রজন্মকে একটি সুন্দর ভবিষ্যৎ দিতে হলে শুধু শিক্ষা ও খেলাধুলার সুযোগই নয়, সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাও জরুরি। বিএনপি সবসময় মানুষের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী জানান, এ উদ্যোগের ফলে বহু পরিবারের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। তারা আমিনুল হককে এ জনকল্যাণমূলক পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান।

এসময় সিটি ক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হক মঈন, ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম, যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন রাজু, পল্লবী দ্বিতীয় পর্ব বাড়ী মালিক সমিতির সভাপতি আমিনুল বাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমাদের দায়িত্ব: আমিনুল হক

আপডেট টাইম : ১০:৫৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫