ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জে গড়ে উঠবে আধুনিক ‘বিজনেস হাব’: চেয়ারম্যান তাঁত বোর্ড কিশোরগঞ্জের দুই কৃতি সন্তান অতিরিক্ত আইজিপির পদোন্নতি বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট রাজধানীতে জশনে জুলুসে মানুষের ঢল বিয়ের প্রলোভনে আসা যুবতীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নির্দিষ্ট দিনেই হচ্ছে সিলেটের বিয়ানীবাজারের সেই নৌকাবাইচ প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জামা-কাপড় কিনে এনেই পরছেন? ডেকে আনছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

এদেশের মানুষ বিএনপির ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: আফরোজা খানম রিতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ১৪৯ বার

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেছেন, বিএনপি ও ধানের শীষ নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা অপপ্রচার চালাচ্ছে। এদেশের জনগণকে পাশে না পেয়ে তারা এই অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমরা সর্বস্তরের সাধারণ মানুষকে নিয়ে এই অপপ্রচার প্রতিহত করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে চাই।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে সদর উপজেলার পুটাইল ইউনিয়নে আয়োজিত বিএনপির ৩১ দফার ইশতেহার ও প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফার ইশতেহারে দেশের ১৮ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন নিহিত রয়েছে। আমরা তারই নির্দেশনায় আপনাদের কাছে এসে পৌঁছেছি। আপনারা এই ইশতেহারের দাওয়াত প্রত্যেক ঘরে পৌঁছে দেবেন। আমরা সকলে মিলে দেশটাকে স্বনির্ভরশীল করে গড়ে তুলতে চাই।

আফরোজা খানম রিতা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী দিনক্ষণ ঠিক হয়ে গেছে, আপনারা প্রত্যেকে ভোটারদের কাছে ছুটে যান। ফ্যাসিস্ট সরকারের আমলে এদেশের সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। মানুষ বিএনপির ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে। আপনারা ভোটারদের পাশে থাকুন।

এ সময় জেলা জজ আদালতের পিপি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আ.ফ.ম. নুরতাজ আলম বাহার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ জাদু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্তি পণ্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার, সদর উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ফজলুল হক, যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, সদর বিএনপির সহ-সভাপতি আওলাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক ডাক্তার তারেক, পুটাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে গড়ে উঠবে আধুনিক ‘বিজনেস হাব’: চেয়ারম্যান তাঁত বোর্ড

এদেশের মানুষ বিএনপির ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: আফরোজা খানম রিতা

আপডেট টাইম : ০৭:১৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫