ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

জামায়াতকে বেঈমান ও মোনাফেক বললেন বিএনপি নেতা খোকন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ৯৩ বার

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি  খায়রুল কবির খোকন বলেছেন, ‘তাদেরকে মার্কা কে দিছে, আমাদের মার্কা নিয়েই তো এমপি হয়েছে, হয় নাই ২০০১ এ?  মার্কা কি ধানের শীষ ছিল না, তারপরে কি বলছে ওরা?  স্লোগান কি দিছে ‘দুই সাপের এক বিষ, নৌকা আর ধানের শীষ’। বেঈমান, বিশ্বাসঘাতক, মোনাফেক জামাত। কিভাবে বলে তারা এ কথা, তারা মন্ত্রী হয়েছে ধানের শীষ নিয়া, মন্ত্রীত্ব কে দিছে, বিএনপি  দিছে না?

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী  উদযাপন করার লক্ষ্যে মাধবদী বিএনপির আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির আরও বলেন, বিএনপির আশ্রয়ে থেকে তারা আজ বিএনপির বিরুদ্ধে এ কথা বলে। ধানের শীষ যদি বিষ হতো, ধানের শীষ নিয়ে ইলেকশন করলি কেন? দাড়িপাল্লা নিয়ে নিয়ে করলো না কেন? আপনারা প্রশ্ন করবেন, তোমাদের মার্কা নিয়া জিততে পারলো না কেন?

জামায়াত বলছে যদি কোনো কারণে জামায়াত হেরে যায়, ইসলাম হেরে যাবে, কুরআন হেরে যাবে। জামায়াত কি সুল এজেন্সি নিয়েছে, বেহেশতের টিকিট বিক্রি করার জন্য কি সুল এজেন্সি দেয়া হয়েছে? তারাও একাত্তরে মানবতা বিরোধী অপরাধ করেছে, গণহত্যা করেছে এবং তারা স্বাধীনতার বিরোধিতা করেছে, স্বাধীনতার বিরোধী শক্তি, তারা বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না।

তিনি আরও বলেন, ‘তারা জাতীয় স্মৃতিসৌধে, জাতীয় সংগীত গেয়েছে কোনদিন?  জাতীয় পতাকা উঠায় না, শহীদ মিনারে গেছে না। তারা স্বাধীনতাকে এখনো মেনে নিতে পারে নাই। একাত্তরের মানবতা বিরোধী অপরাধের কারণে তারা জাতির কাছে এখনো ক্ষমা চায় নাই। যারা নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র করবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে’।

এসময়  মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা: জাকারিয়ার সঞ্চালনায় মাধবদী পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী’রা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

জামায়াতকে বেঈমান ও মোনাফেক বললেন বিএনপি নেতা খোকন

আপডেট টাইম : ০১:১৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫