ঢাকা ১০:১০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নির্বাচনে অংশ নিতে পারেন খালেদা জিয়া : মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৫:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৬২ বার

২০১৮ সালে কারাবন্দি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ৬ বছর বন্দীজীবন কাটিয়ে খালেদা জিয়া মুক্ত হন ২০২৪-এর অভ্যুত্থানের পর। এখনও দলের প্রধান তিনি। যদিও শারিরীক অবস্থাসহ নানা প্রতিবন্ধকতায় দীর্ঘসময় দূরে আছেন সক্রিয় রাজনীতি থেকে।

অনেকের মনেই প্রশ্ন, ত্রয়োদশ সংসদে কি প্রার্থী হচ্ছেন খালেদা জিয়া? তার জবাব বেশ কৌশলীভাবে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উনি নির্বাচন করবেন না সেটা কি আমরা বলেছি? উনি যেখানেই দাঁড়াবেন সেখানেই জিতবেন।

খালেদা জিয়ার প্রার্থিতার মতো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়েও জানতে আগ্রহী লাখো-কোটি নাগরিক। প্রত্যাবর্তন নিয়ে নানা আলোচনা-গুঞ্জনও আছে রাজনৈতিক মহলে।

শুক্রবার (২৯ আগস্ট) এক অনুষ্ঠানে তিনি এ সব কথা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, তারেক রহমানের ফেরার সঙ্গে নির্বাচনের তফসিলের সম্পর্ক নেই। আমরা আশা করছি খুব শিগগিরই ফিরবেন তিনি। এটা নির্ভর করছে তার নিজেকে গুছিয়ে নেওয়ার ওপর।

বক্তব্যে যতই উত্তাপ থাকুক, ফেব্রুয়ারিতে নির্বাচন ধরেই এগোচ্ছে রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে নির্বাচনী জোট নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানালেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা কোনও সাজানো রাজনীতি করি না। ভোটের আগে জোট হবে কি না, এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিই নাই। আর দ্বিতীয়ত হচ্ছে, সাজানো বিরোধী দল তৈরি করা এটা আওয়ামী লীগের কাজ। এটা আমাদের কাজ না।

দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের মিত্রদের পাশাপাশি নতুন দল এনসিপির সঙ্গে জোটের কোনও সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, এটা নির্ভর করবে নির্বাচনের পূর্বে কী রকম রাজনৈতিক পরিস্থিতি থাকছে তার ওপরে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দেশের স্বার্থ সামনে রেখে কূটনৈতিক সম্পর্কের বেলায় বেশ সতর্ক বিএনপি। ভারতের সঙ্গে সম্পর্ক কখনও গভীর ছিল না, প্রতিবেশী হিসেবে দূরত্বও ছিল না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নির্বাচনে অংশ নিতে পারেন খালেদা জিয়া : মির্জা ফখরুল

আপডেট টাইম : ১২:০৫:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫