ঢাকা ১০:১০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নজরুলের কবিতা মুক্তিকামী মানুষকে প্রেরণা দিয়েছে : তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৫৭ বার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও সাহিত্যকর্ম দেশের মুক্তিকামী মানুষকে যুগে যুগে সাহস জুগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘নজরুলের রচনা বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করে। মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন কিংবা ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তার কবিতা ও গান মানুষকে অনুপ্রাণিত করেছে, সাহস জুগিয়েছে।’

জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতা, প্রেম ও সাম্যের বার্তা নিয়ে নজরুল আজও প্রাসঙ্গিক। তিনি ছিলেন বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের প্রধান কবি ও সংগীতজ্ঞ। কঠিন জীবনসংগ্রামের মধ্য দিয়েই বেড়ে ওঠায় তার লেখনীতে প্রতিবাদের ভাষা ছিল সহজাত। শোষিত-নিপীড়িত মানুষের মুক্তির আকাঙ্ক্ষা তিনি কণ্ঠে ও কলমে তুলে ধরেছেন।’

তারেক রহমান আরও বলেন, ‘নজরুলের সাহিত্যকর্ম আমাদের সাহিত্য-সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ। তার গান ও কবিতা আজও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ে মানুষের প্রেরণার উৎস। বিদ্রোহী কবি হিসেবে তিনি আমাদের জাতীয় গর্ব।’

বাণীতে তিনি নজরুলের রুহের মাগফিরাত কামনা করেন এবং বলেন, ‘মানবপ্রেমে উজ্জ্বল নজরুলের রচনা আমাদের চিরকাল স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নজরুলের কবিতা মুক্তিকামী মানুষকে প্রেরণা দিয়েছে : তারেক রহমান

আপডেট টাইম : ১১:১৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫