ঢাকা ১০:১০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

রুমিন ফারহানাকে নিয়ে সাইবার বুলিং করা থেকে বিরত থাকতে বললেন হাসনাত আবদুল্লাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৬০ বার

বিএনপির সহ–আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানাকে সামাজিক যোগাযোগমাধ্যমে বুলিং করা হচ্ছে বলে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, সবাইকে এ ধরনের চর্চা থেকে বেরিয়ে আসতে হবে।

এনসিপির এই নেতা বলেন, রুমিন ফারহানাকে সাইবার বুলিং করা হচ্ছে। বিভিন্নভাবে ওনাকে নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে। কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক মতপার্থক্যের কারণে একজন নারীকে নিয়ে বাজে মন্তব্য করা, চরিত্র হনন করা-এসব থেকে বেরিয়ে আসতে হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সামনে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখার পর হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নিজেদের মধ্যে বিভেদ তৈরি করলে সেই সুযোগ আওয়ামী লীগ নেবে বলে উল্লেখ করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, ভিন্নমত থাকবে এবং সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে এবং আমরা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো আমাদের এই ছোট ছোট পার্থক্য ভুলে গিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। আমাদের ঐক্যটাকে অবশ্যই ধরে রাখতে হবে। বিভেদ তৈরি হলে সেগুলোকে আওয়ামী লীগ কাজে লাগাবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের যে ফাটল ধরেছে, সেটি থেকে আওয়ামী লীগ ছাড়া আর কেউ কিন্তু লাভবান হচ্ছে না।’

হাসনাত আবদুল্লাহকে নিয়ে রুমিন ফারহানার পোস্ট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কুৎসা; ব্যক্তিগত কুৎসা, তারপরে হচ্ছে ভিন্নমত দমন, ব্যক্তিগত চরিত্রহনন—এই বিষয়গুলো হচ্ছে গণতন্ত্রের শত্রু। ৫ আগস্টের পূর্বে যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমে ঐক্যবদ্ধ হয়েছে, সেটি ধরে রাখতে হবে।’

গুম হওয়া ব্যক্তিদের বিভিন্ন তথ্যচিত্র দেখা ও ভুক্তভোগী স্বজনদের সঙ্গে কথা বলার অনুভূতি প্রকাশ করতে গিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই ঘটনার শিকার আমাদেরও হতে হয়েছে। ৫ আগস্ট হয়ে যাওয়ায় আমরা হয়তো মুক্তি পেয়ে গিয়েছি এই শৃঙ্খল থেকে।’

গুম কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, যাঁরা এখনো স্বজনদের সন্ধান পাচ্ছেন না, তাঁদের বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করতে হবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নই, সেগুলোর সংস্কার চাই। আমরা চাই এই প্রতিষ্ঠানগুলো জনমুখী হোক। সে জন্য ড. মুহাম্মদ ইউনূসকে সুস্পষ্ট রোডম্যাপ পলিসি যেগুলো হচ্ছে, সেগুলো প্রকাশ করতে হবে। উনি (প্রধান উপদেষ্টা) একটি নির্বাচন দিয়ে চলে যাবেন। পটপরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতার হস্তান্তর হবে, কিন্তু ইতিহাস, এই গুমের যাঁরা শিকার হয়েছেন, সেই পরিবারগুলো ওনাকে এই দায় থেকে কখনো মুক্তি দেবে না।’

নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হাসনাত বলেন, ‘নির্বাচনের সময়টা আমাদের কাছে মুখ্য নয়। সেটা ফেব্রুয়ারিতে হতে পারে। সেটা প্রয়োজনে ডিসেম্বরে হতে পারে। সেটা প্রয়োজনে আগামীকালও হতে পারে। আমার চাওয়া সংস্কার প্রস্তাব ও প্রস্তাবনাগুলোর আইনি কাঠামো নিশ্চিত করা।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

রুমিন ফারহানাকে নিয়ে সাইবার বুলিং করা থেকে বিরত থাকতে বললেন হাসনাত আবদুল্লাহ

আপডেট টাইম : ১১:১৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫