ঢাকা ১০:১১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

খালেদা জিয়ার সঙ্গে ফিরোজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ৬০ বার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

সন্ধ্যায় ‘ফিরোজা’য় পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। ইসহাক দারের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দারও এ সময় উপস্থিত ছিলেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রায় ৪৫ মিনিট ফিরোজায় অবস্থান করেন ইসহাক দার। পরে এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ অবস্থায় বাসায় আছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও কুশল বিনিময় করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারসহ ছয় সদস্যের প্রতিনিধিদল। তারা পাকিস্তানের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ও দেশের জনগণের পক্ষ থেকে তাকে (খালেদা জিয়া) শুভেচ্ছা জানিয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে তারা আমার (চেয়ারপারসনের চিকিৎসক) সঙ্গে কথা বলেছেন।

জাহিদ হোসেন আরও বলেন, দেশের রাজনীতি নিয়ে তেমন কোনো কথা হয়নি। কেমন আছেন বা কেমন চলছে এসব কথাই হয়েছে। কিন্তু শারীরিক অবস্থা নিয়েই তারা কুশল বিনিময় করেছেন। একজন আরেকজনের খোঁজ নিয়েছেন। সুস্থতা কামনা করেছেন। তিনি আরও বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। পাকিস্তানের প্রতিনিধিদলের সঙ্গে কথা বলার ফাঁকে ফাঁকে তিনি সে দেশের বন্যা প্রসঙ্গেও জানতে চেয়েছেন। সার্কের ব্যাপারে তারাও যেমন বলেছেন, খালেদা জিয়াও স্মৃতিচারণ করেছেন।

এক প্রশ্নের উত্তরে বিএনপির স্থায়ীর কমিটির এই সদস্য বলেন, দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে, ভবিষ্যতে যাতে দুদেশের মানুষের সঙ্গে সম্পর্ক আরও স্বাভাবিক করা যায়, একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে-সে ব্যাপারে কথা হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেছেন, বাংলাদেশ নির্বাচনের দিকে যাচ্ছে। কাজেই এর মধ্যে নিশ্চয়ই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দেবেন। সেই নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আগামী দিনে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে এ বিষয়েও আলোচনা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

খালেদা জিয়ার সঙ্গে ফিরোজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আপডেট টাইম : ১০:৩৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫