ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বৈঠক পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক উন্নয়নে জোরদার পাকিস্তানের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৮১ বার
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে দুই দিনের সফরে ঢাকা এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সফরের প্রথম দিন শনিবার বিকেলে আলাদা বৈঠকে বসেছেন বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদেরর সঙ্গে। ইসহাক দারের রাজনৈতিক দলগুলো সঙ্গে আলাদা বৈঠক নিয়ে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঢাকার পাকিস্তান হাইকমিশনে ইসহাক দারের সঙ্গে বৈঠক করে বিএনপির ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।

দলটির নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সঙ্গে বৈঠক নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক শ্রদ্ধা এবং সুবিধার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে পাকিস্তানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আলোচনায় আঞ্চলিক সহযোগিতার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। যেখানে সার্ক প্রতিষ্ঠায় বাংলাদেশের মৌলিক ভূমিকার কথা আন্তরিকভাবে স্বীকার করা হয়।
নেতারা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অতীতের উচ্চ পর্যায়ের যোগাযোগের কথাও তুলে ধরেন।বিএনপির সঙ্গে বৈঠকের আগে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে জামায়াতে ইসলামীর নেতৃত্ব দিয়েছেন দলটির নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের। এ বৈঠক নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স হ্যান্ডেলে জানায়, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ককে শক্তিশালী করার উপায় এবং এ অঞ্চলে সাম্প্রতিক ঘটনাবলি, এ দুটি বিষয় প্রাধান্য পেয়েছে আলোচনায়।

পাক উপপ্রধানমন্ত্রী জামায়াতে নেতা-কর্মীদের কষ্ট ও অসুবিধার মুখে সাহস এবং অবিচলতার প্রশংসা করেছেন।আর জামায়াতের আগে ইসহাক দারের সঙ্গে বৈঠক করে এনসিপির সাত সদস্যের একটি প্রতিনিধি দল। এর নেতৃত্ব দেন এনসিপি সদস্যসচিব আখতার।

এনসিপির সঙ্গে বৈঠক নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে জানানো হয়, ইসহাক দার বৈঠকে সংস্কার ও সামাজিক ন্যায়বিচারের জন্য এনসিপি নেতৃত্বের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন। তিনি পাকিস্তান ও বাংলাদেশের যুবকদের মধ্যে বৃহত্তর যোগাযোগের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

এনসিপির সদস্যরা ২০২৪ সালে দেশব্যাপী রাজনৈতিক সংহতকরণের বিভিন্ন দিক নিয়ে ইসহাক দারকে অবহিত করেন। সামনের দিনগুলোতে উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের সহযোগিতা এগিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন তারা। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বৈঠক পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক উন্নয়নে জোরদার পাকিস্তানের

আপডেট টাইম : ১০:৫১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫