ঢাকা ১০:১০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ভিন্ন মত থাকবে, এটা রাজনৈতিক সৌন্দর্য: তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৯০ বার

পিআর পদ্ধতিতে ভিন্ন মত থাকবে এটা রাজনৈতিক সৌন্দর্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু সকলে মিলে সকল সমস্যা সমাধান করা সম্ভব বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জন্মাষ্টমীর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জনগণের উত্তরণের যাত্রা সহজ নয়। সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বললেও নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের নিত্যনতুন শর্ত ও প্রস্তাবনা জনমনে প্রশ্ন সৃষ্টি করছে।

তারেক রহমান অভিযোগ করেন, সুষ্ঠু ভোট হলে বিএনপি ক্ষমতায় যাবে এমন ভেবে ‘পলাতক স্বৈরাচার’ নানা ষড়যন্ত্র করছে। তিনি আরও বলেন, কিছু পক্ষও বিএনপি ঠেকানোর রাজনীতি করছে।

তারেক রহমান রাজনৈতিক প্রতিপক্ষের উদ্দেশে বলেন, যারা বিএনপির বিজয় ঠেকাতে নানা শর্তের বেড়াজালের কথা বলছেন তাদের বলবো, রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করুন।

 নির্বাচন পদ্ধতি নিয়ে মত প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন উপযুক্ত নয়। পিআর পদ্ধতিতে ভিন্ন মত থাকলেও সেটিই রাজনৈতিক সৌন্দর্য, আর সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ সংকট সমাধান সম্ভব।

তিনি সতর্ক করে দেন, নির্বাচন সামনে রেখে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন তারা গণতন্ত্রের উত্তরণের পথে বাধা সৃষ্টি করছেন। তারেক রহমান বলেন, গণতান্ত্রিক শক্তির বিরোধ এমন পর্যায়ে নেয়া যাবে না যাতে করে ‘পলাতক স্বৈরাচার’ সুযোগ পায়।

ধর্মীয় পরিচয়কে পুঁজি করে কেউ যাতে রাজনীতি করতে না পারে সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এ সময় তিনি আগামী নির্বাচনে সনাতনধর্মাবলম্বীদের সমর্থন কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ভিন্ন মত থাকবে, এটা রাজনৈতিক সৌন্দর্য: তারেক রহমান

আপডেট টাইম : ০৭:৪১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫