ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

মাইলস্টোন ট্র্যাজেডি: হতাহতদের পরিবারের পাশে তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৫৩ বার

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অগ্নিদগ্ধে আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি।

বুধবার (২০ আগস্ট) বিকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে আহত শিক্ষক-শিক্ষার্থী ও নিহত শিক্ষার্থীর পরিবারের কাছে সহমর্মিতা জানানো হয়।

এদিন বিকালে উত্তরা ১০ নম্বর সেক্টরে গিয়ে পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নেতৃত্বাধীন প্রতিনিধিদল। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে হতাহতদের পরিবারের সদস্যদের হাতে এককালীন আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

প্রতিনিধিদলে ছিলেন—‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা আবুল কাশেম, সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও রুবেল আমিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দীন, আফাজ উদ্দীন, জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, শেকৃবি ছাত্রদল নেতা কৃষিবিদ মিসবাউল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা রুবেল হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক নুর হোসেন ও মিনার হোসেনসহ স্থানীয় বিএনপির নেতারা।

গত ২১ জুলাই ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ির স্থায়ী ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এ পর্যন্ত ৩৬ জন নিহত হয়েছেন। অনেকে এখনো চিকিৎসাধীন। তাদের কারও কারও অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। নিহত ৩৬ জনের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হাওরে কৃষক বিপর্যয়: ক্ষতিগ্রস্তদের ৩ মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর

মাইলস্টোন ট্র্যাজেডি: হতাহতদের পরিবারের পাশে তারেক রহমান

আপডেট টাইম : ১১:০০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫