ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

পিআর পদ্ধতিতে নির্বাচনকে শরীয়ত বিরোধী বললেন : নেজামে ইসলাম পার্টি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৯৩ বার

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক বলেছেন, আসনভিত্তিক নির্বাচন পদ্ধতি একটি মিমাংসিত বিষয়। এখানে সংস্কারের কোনো অবকাশ নেই।

তিনি বলেন, যারা প্রচলিত নির্বাচন পদ্ধতির বাইরে যেয়ে আনুপাতিক তথা পিআরের মতো আজগুবি নির্বাচন পদ্ধতির দাবি করছেন, এর মধ্যে কিছু ইসলামী দলকেও আমরা দেখতে পাচ্ছি। অথচ পিআর পদ্ধতি নির্বাচন একটি ইসলামবিরোধী পদ্ধতি। কারণ রাষ্ট্র পরিচালনার জন্য ইসলাম  জনগণকে যোগ্য ও ভালো ব্যক্তি নির্বাচন করতে বলেছে। দল বা প্রতীক নির্বাচন করতে বলেনি।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক এমন মন্তব্য করেন।

আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য পিআরের দাবি করা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, এই পদ্ধতিতে সরকার ও রাষ্ট্রকে সবসময় দুর্বল করে বিদেশীদের তাঁবেদার বানানোর গভীর ষড়যন্ত্র রয়েছে।

পিআর পদ্ধতিকে বিদেশি ফরমায়েশি নির্বাচন পদ্ধতি দাবি করে আশরাফুল হক আরও বলেন, নির্বাচনের সংস্কারে অভিনব এই পদ্ধতির দাবি পতিত ফ্যাসিবাদকে পুনর্বাসনে নিয়ামক ভূমিকা পালন করবে। কারণ আগামীতে বাংলাদেশের কোথাও কোনো আসনে এককভাবে স্বৈরাচারী আওয়ামী লীগ বা তাদের সহযোগী কোনও প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এই আজগুবি নির্বাচনি পদ্ধতিতে আনুপাতিক পার্সেন্টের হিসেবের মারপ্যাঁচে তাদের বেশ কিছু আসন পাওয়ার সম্ভাবনা তৈরি করবে। যা বৈষম্যবিরোধী আন্দোলনে পর পরিবর্তিত পরিস্থিতিতে এদেশের জনগণ কখনও মেনে নেবে না।

তিনি বলেন, যারা কথিত পি আর পদ্ধতির নির্বাচনের দাবিতে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তাদের অনেকেরই জামানত পর্যন্ত থাকবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

পিআর পদ্ধতিতে নির্বাচনকে শরীয়ত বিরোধী বললেন : নেজামে ইসলাম পার্টি

আপডেট টাইম : ০২:২৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫