ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাবেক এমপি ও শিল্পপতি সেলিমা আহমাদ মারা গেছেন জিম লুকে গ্ল্যামার ও ফিটনেসে দুর্দান্ত কোয়েল মল্লিক যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও একটি ‘জটিল অধ্যায়ের’ সূচনা : ইরান প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্যে উত্তপ্ত সংসদ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, দেওয়া হলো গার্ড অব অনার ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি

না ভোটের’ প্রস্তাব বিএনপি করেনি: নজরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ৬৯ বার

না ভোটের’ প্রস্তাব বিএনপি করেনি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে রোববার বিকাল ৫টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

১১ আগস্ট নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফিরিয়ে আনা হয়েছে ‘না’ ভোটের বিধান। নির্বাচনের ফলাফল বাতিল করার ক্ষমতা পুর্নবহাল করেছে ইসি। জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়জিত হতে পারে সেনা, নৌ  ও কোস্ট গার্ড। ইসি অবস্থা বুঝে নির্বাচনে ফলাফল স্থগিত করতে পারবে, যা আগে ছিল না। এছাড়া সমভোট হলে লটারি প্রথা বিলোপ করে পুনঃভোট হবে।

‘না ভোট’ প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘না ভোটের’ প্রস্তাব বিএনপি করেনি, কিছু বিশিষ্ট ব্যক্তির পরামর্শে হয়েছে। আরপিওতে আসলে নির্বাচন কমিশন (ইসি) জানাবে, তখন বিবেচনা করা হবে।

বৈঠক প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, আমরা মূলত নির্বাচন কমিশনে এসেছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে।

সংসদীয় আসনের সীমানা নির্ধারণের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ইসি কাজ করছে। এটা কিসের ভিত্তিতে করা হচ্ছে তা জানতে এসেছিলাম।

নজরুল ইসলাম খান বলেন, প্রবাসী ভোটারের বিষয়ে সিইসি আমাদের বলেছেন, যাদের এনআইডি আছে, যাদের ই-পাসপোর্ট আছে, তাদের সবাইকে ভোটের আওতায় আনতে পারবে। বিএনপি দাবি করেছে, নরমাল পাসপোর্ট যাদের আছে তাদেরও যাতে ভোটারের আওতায় আনা হয়।

আসন ভাগাভাগির বিষয়ে তিনি বলেন, আসন ভাগাভাগি নিয়ে এখনো আমাদের দলের ভেতরে আলোচনা হয়নি। আসন নিয়ে আলোচনা হবে তফশিল ঘোষণার পরে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৈঠকে সিইসির সঙ্গে ইসির সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি ও শিল্পপতি সেলিমা আহমাদ মারা গেছেন

না ভোটের’ প্রস্তাব বিএনপি করেনি: নজরুল

আপডেট টাইম : ০৭:২৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫