ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল কিশোরগঞ্জের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী আরও বাড়ল দেশের রিজার্ভ দায়িত্বের বাইরে কেউ যেন মন্তব্য না করে : প্রধানমন্ত্রী সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই যুদ্ধের মধ্যেই সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা ইরাকের মাটির নীচে ইরানের ‘মিসাইল সিটি’

দেশের জনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে : তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০২:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ৫৫ বার
দেশের জনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১১ আগস্ট) নওগাঁয় বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যকালে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘গত এক যুগেরও বেশি সময় ধরে একটা দাবি আমরা করে আসছিলাম। সেই দাবি ছিল জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি।

অর্থাৎ জনগণের দেশ এই বাংলাদেশ। কাজেই এই দেশের মালিক এই দেশের ২০ কোটি জনগণ। দেশের ২০ কোটি জনগণের অধিকাংশ জনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে।’তিনি বলেন, ‘জনগণের রাজনৈতিক প্রয়োগের প্রধান হাতিয়ার হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করা।

ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত দেয় এই দেশ কারা পরিচালনা করবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। অর্থাৎ জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হচ্ছে ভোট। যার জন্য এই দেশের বহু মানুষ গুম, খুন ও জেল জুলুমের শিকার হয়েছে।’বিএনপি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, ‘আমরা কাউকে হেয় করতে চাই না, আমরা কাউকে ছোটও করতে চাই না।

আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমরা সবার মতামতকে সম্মান জানাতে চাই।’নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপি কী কী সংস্কার করতে চায়, রাষ্ট্রকে জনগণের মতো করে গড়ে তোলার জন্য কী কী মেরামত করতে চায়, সেই বিষয়গুলো ৩১ দফার মধ্যে রয়েছে।’

তিনি আরো বলেন, ‘বিএনপির এই ৩১ দফা আর সরকারের ঐকমত্য কমিশেনের বক্তব্য শুনলে দেখবেন সবগুলো বিষয় মিলে যাচ্ছে। শুধুমাত্র দু-একটা বিষয় এদিক-সেদিক হতে পারে।

তারেক রহমান বলেন, ‘বিএনপি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চায়। অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা বিএনপির।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল

দেশের জনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে : তারেক রহমান

আপডেট টাইম : ০৭:০২:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫