ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের সঙ্গে মনির খানের সাক্ষাৎ, যেসব বিষয়ে আলোচনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৫৫ বার

দেশবরেণ্য ও তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কণ্ঠশিল্পী মনির খান। তার সংগীতঝুড়িতে রয়েছে অনেক জনপ্রিয় গান। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গেও জড়িত।

মনির খান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সহসম্পাদক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। সেখানে ইতোমধ্যে দুটি স্টেজ শো করেছেন। শোনা যাচ্ছে, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন শিল্পী মনির খান।

এ বিষয়ে জানতে চাইলে মনির খান কালবেলাকে বলেন, ‘জি, উনার সাথে সাক্ষাৎ হয়েছে। উনি আমাদের দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের অভিভাবক। উনার সাথে সাংস্কৃতিক ও রাজনৈতিকসহ অনেক বিষয় নিয়েই আলোচনা হয়েছে। তিনি একজন সংস্কৃতিবান্ধব মানুষ।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন অনেক দিন ধরে আশপাশের কয়েকটি দেশের সংস্কৃতি আমাদের দেশের নিজস্ব সংস্কৃতিকে গ্রাস করছে। কীভাবে এই ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলাদেশি সংস্কৃতি রক্ষা করে আরও বিকশিত করা যায়, সে বিষয়ে তার সঙ্গে বিস্তর আলোচনা হয়েছে। এ ছাড়া রাজনৈতিক বিষয়সহ অন্যান্য বিষয়েও আলোচনা হয়েছে এবং তিনি বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।’

ব্যাখ্যা করে মনির খান বলেন, ‘আলোচনা মধ্যে লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে, উনি সবকিছুর আগে বাংলাদেশকে ওপরে রেখে চিন্তা করেন। কীভাবে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া যায়, কীভাবে তাদের ভাতের অধিকার রক্ষা করা যায়, এসব নিয়ে সবকিছুর আগে উনি ভাবেন।’

উল্লেখ্য, কণ্ঠশিল্পী মনির খান অডিও গানের পাশাপাশি বর্তমানে চলচ্চিত্র ও রেডিও-টেলিভিশনে সংগীত নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের সঙ্গে মনির খানের সাক্ষাৎ, যেসব বিষয়ে আলোচনা

আপডেট টাইম : ০৭:১৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫