ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের বিরুদ্ধে যে ‘গুরুতর’ অভিযোগ তুললেন মেজর হাফিজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • ৯৬ বার

জামায়াতে ইসলামী নানাভাবে মুক্তিযুদ্ধে জনগণের আত্মদানকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি বলেন, নির্বাচনকে বিলম্বিত করতে দলটি এখন পিআর পদ্ধতির বাণী আওড়াচ্ছে।

শুক্রবার (৮ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব অভিযোগ করেন।

মেজর হাফিজ বলেন, দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না। বিদ্যমান ব্যবস্থাতেই জাতীয় নির্বাচন হওয়া জরুরি। জামায়াতের নানা কথা শুনে জনগণ অবাক হচ্ছে বলেও জানান তিনি। 

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এক বছরেও ন্যূনতম সংস্কার না হওয়া এই পুলিশ বাহিনীকে দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা আছে।

পাশাপাশি, ভারতে বসে শেখ হাসিনা নির্বাচনের আগে দেশ অস্থিতিশীল করতে নানা কূটচালের পরিকল্পনা করেছে জানিয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জামায়াতের বিরুদ্ধে যে ‘গুরুতর’ অভিযোগ তুললেন মেজর হাফিজ

আপডেট টাইম : ০২:৩১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫