ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

শাহবাগে চলছে ছাত্রদলের সমাবেশ, যোগ দিয়েছেন তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৮:২২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ১৬২ বার
শাহবাগ মোড়ে চলছে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ। ইতিমধ্যে স্টেজে উপস্থিত হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। এদিন বেলা ৩টা ১২ মিনিটের দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে অনলাইনে যোগ দেন।

রবিবার (৩ আগস্ট) দুপুর ৩টা ১৬মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে দলটির মূল সমাবেশ।

এর আগে বেলা ১২টা থেকেই শাহবাগের মোড় স্টেজকে কেন্দ্র করে আশে পাশের তিনটি রোডে অবস্থান করে দলের নেতাকর্মীরা।শুরুর আগে বেলা ১টা ৫০মিনিটের দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করেই শাহবাগে অবস্থান করেন সংগঠনটির নেতাকর্মীরা। বৃষ্টি শুরু হলে কিছু নেতাকর্মী ছোটাছুটি শুরু করেন।

এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীদের অবস্থানের নির্দেশ দেন। মাইকে রাকিবকে বলতে শোনা যায়, যত ঝড়-বৃষ্টিই আসুক না কেন, আমরা সমাবেশস্থল থেকে সরে যাব না। সবকিছু উপেক্ষা করেই সমাবেশ সফল করব।এরপর স্টেজ থেকে সমাবেশ শুরুর আগে ছাত্রদলের নেতারা বিভিন্ন স্লোগান দিয়ে কর্মীদের উজ্জিবীত রাখে।

এছাড়া নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখতেও নির্দেশ দিতে দেখা যায় নেতাদের।শহীদদের স্মরণের করা ছাত্রদলের সমাবেশের স্টেজের ব্যানারে দেখা যায় জুলাইয়ে শহীদ হওয়া আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধসহ দল ও দলের বাহিরের শহীদদের ছবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

শাহবাগে চলছে ছাত্রদলের সমাবেশ, যোগ দিয়েছেন তারেক রহমান

আপডেট টাইম : ০৬:১৮:২২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫