ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমির বিচার ও সংস্কারের আগে নির্বাচন হলে বিপর্যয় হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩০:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ৭১ বার

জুলাই আন্দোলন ঘিরে আওয়ামী লীগের করা মানবতাবিরোধী অপরাধের বিচারের আগে কোনো নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল মঙ্গলবার ঢাকায় জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে হবে। বিচার ও সংস্কারের আগে নির্বাচন হলে সেটা জাতির জন্য ‘ডিজাস্টার’ (বিপর্যয়) হবে।

তিনি আরো বলেন, শহীদ পরিবারের দাবি, বিচার না দেখে তারা কোনো নির্বাচন চায় না।

বিচারের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের বিচার চাই, কিন্তু যেন বিচারের নামে ওদের ওপর অন্যায় না হয়। ওদের প্রাপ্য বিচার বুঝিয়ে দেওয়া হোক।’ জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘ইতিহাস যেন হারিয়ে না যায়, সেটিকে ধরে রাখা আমাদের কর্তব্য।

শ্রদ্ধার সঙ্গে আমাদের স্মরণ করতে হবে, কারণ আজকের অবস্থানও এসেছে সেই ত্যাগের বিনিময়ে।’

জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিংয়ের উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ‘সেখানে কিছু অপূর্ণতা ছিল, তা পূরণ করে বিচার নিশ্চিত করতে হবে। আমাদের ওপর অবিচার হয়েছে, আমাদের নেতাদের বিচারিক হত্যাকাণ্ড ঘটেছে—এমন বিচার আর দেখতে চাই না।’

জামায়াত আমির বলেন, ‘বিচার যেন শতভাগ স্বচ্ছ ও ন্যায়ের ভিত্তিতে হয়।

ন্যায়বিচার প্রতিষ্ঠা পেলে কেউই পার পাবেন না—এ বিশ্বাসই আমাদের।’

তিনি বলেন, ‘যারা খুন করেছে, তারা যেন তাদের ন্যায্য শাস্তি পায় এবং বিচারহীনতার সংস্কৃতি দূর হয়। এই প্রক্রিয়ায় দলের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে।’

সরকার গঠনে সুযোগ পেলে কিংবা বিরোধী দলে থাকলেও জামায়াতের ভূমিকা হবে ‘স্পষ্ট, ন্যায়নিষ্ঠ ও অকুতোভয়’ জানান জামায়াতের আমির। তিনি বলেন, ‘আমরা কাউকে ভয় করব না, শুধু আল্লাহকে।

দায়বদ্ধ থাকব নিজের বিবেক ও দেশবাসীর কাছে। অন্য দলগুলো থেকেও একই প্রতিশ্রুতি আশা করি।’ 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জামায়াত আমির বিচার ও সংস্কারের আগে নির্বাচন হলে বিপর্যয় হবে

আপডেট টাইম : ০৭:৩০:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫