সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও মূর্খ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর দেওয়া মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
আজ রবিবার জাতীয় প্রেসক্লাব এলাকায় অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মো. ইসহাক সরকার, যিনি সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।
মো. ইসহাক সরকার বলেন, “নাসির পাটোয়ারী যে ভাষায় সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কটূক্তি করেছে, তা শুধু রাজনৈতিক শিষ্টাচারবিরোধী নয়, বরং ব্যক্তি আক্রমণের জঘন্য নজির।
তিনি আরও বলেন, এ ধরনের মিথ্যাচার ও বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে তিনি নিজের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করেছেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন দোষী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর সমন্ধে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী কটূক্তি করেছেন বলে অভিযোগ তুলেছেন বিএনপি নেতাকর্মীরা। এর প্রতিবাদে রবিবার রাতে রাজধানী জাতীয় প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল করেছেন লুৎফুজ্জামান বাবরের সমর্থকরা।
বিক্ষোভ মিছিল শেষে বিএনপি এক নেতা বলেন, ‘আর যদি বিএনপির কোনো সিনিয়র নেতার নামে কোনো কুরুচিপূর্ণ মন্তব্য করা হয় তাহলে ঢাকার মাটিতে এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’ এ সময় তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীকে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বলেন।
বিএনপির আরেক নেতা বলেন, ‘বাবর ভাই অত্যন্ত পরেহেজগার মানুষ। কারাগারে তিনি আমাদের সাহায্য করেছেন। একজন তথাকথিত নেতা বাবর ভাইকে অপমাণ করেছেন। আমরা এর নিন্দা জানাই।
Reporter Name 





















