ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

শহীদ পরিবার ভিক্ষা নয়, সম্মানের সঙ্গে বাঁচতে চায় : জামায়াত আমির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৭৭ বার
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা কারো করুণা বা ভিক্ষা চান না, তাঁরা সম্মানের সঙ্গে বাঁচতে চান। গতকাল শনিবার জুলাই শহীদদের স্মরণে ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, শহীদ পরিবারের সদস্যদের জন্য চাকরি বা সুযোগ-সুবিধা দেওয়াকে অনেকে কোটা বলছেন। কিন্তু এটাকে কোটা বলা যায় না।

কোটা হচ্ছে যুগের পর যুগ একেক শ্রেণির কপালে জুড়ে দেওয়া একটা সুবিধা। শহীদ পরিবারের লোকজন সেটা চাননি। এটা আমাদের নৈতিক দায়িত্ব, সম্মানের সঙ্গে তাঁদের পাশে দাঁড়ানো।শফিকুর রহমান জানান, শহীদদের অন্তত ৭০ শতাংশ ছিলেন নিম্ন আয়ের মানুষ।

কিন্তু দেশের স্বাধীনতা ও মুক্তির জন্য তাঁরা বিনা দ্বিধায় প্রাণ দিয়েছেন। এখন তাঁদের পরিবারের দায়িত্ব নিতে হবে পুরো জাতিকে, বিশেষ করে সরকারকে।জামায়াত আমির বলেন, “শহীদ পরিবারগুলো এখন ‘জুলাই সনদ’-এর দাবি তুলেছে। এটি কেবল তাদের দাবি নয়, এটি ১৮ কোটি মানুষের মুক্তির সনদ।

অথচ এই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোতে কোনো আন্তরিকতা নেই। ঐকমত্য কমিশনে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা হলেও জুলাই সনদ পেছনে পড়ে আছে।”তিনি রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশে বলেন, জুলাইয়ের শহীদরা জীবন না দিলে আজ আপনাদের কেরানীগঞ্জ বা কাশিমপুর কারাগারে থাকতে হতো। তাই আগে জুলাই সনদ প্রণয়ন করুন, অন্য সব কাজ পরে হবে।

অনুষ্ঠানটি স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় যৌথভাবে আয়োজন করে জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি এবং ন্যাশনাল ইয়ুথ অ্যালায়েন্স বাংলাদেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

শহীদ পরিবার ভিক্ষা নয়, সম্মানের সঙ্গে বাঁচতে চায় : জামায়াত আমির

আপডেট টাইম : ১১:১০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫