ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের উপযুক্ত শাস্তি চায় বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ১০২ বার

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে সাবেক বিচারপতি খায়রুল হকের দেওয়া রায় দেশের বিরুদ্ধে গেছে। বিলম্বে হলেও এত দিন পর সরকার তার বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে, এ জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ। সঠিক তদন্তের মধ্য দিয়ে তার উপযুক্ত বিচার হবে, সেটাই আমরা আশা করি।’

খায়রুল হককে ‘বাংলাদেশের শত্রু’ আখ্যা দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশের এক বিশাল শত্রু, যিনি বাংলাদেশের বিশাল ক্ষতি করেছেন একটি বড় পদে থেকে এবং সেই পদে থেকে দেশের ভাগ্য নির্ধারণের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে ওই জায়গাটাতে বসে কেউ রাষ্ট্রের ক্ষতি করতে না পারে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের উপযুক্ত শাস্তি চায় বিএনপি

আপডেট টাইম : ০৭:০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫