ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে যা বললেন মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ৯৩ বার

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দেওয়া রায় রাষ্ট্রবিরোধী ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি, আইন অনুযায়ী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, দেরিতে হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় আমরা সন্তুষ্ট।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, খায়রুল হকের সেই রায়ের পর আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। এরপর থেকে দেশের সমস্ত রাজনৈতিক সংকটের জন্য এটি দায়ী। তিনি বিচার বিভাগের প্রতি আস্থার জায়গাটিকে ধ্বংস করেছেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, শিশু একাডেমির ভবনটি ভেঙে ফেলা ও স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে জানতে পেরেছি। আমরা এটির বিরোধীতা করছি। কারণ ভবনটি ভেঙে ফেলা হলে তা শিশুদের মেধা ও মনন বিকাশে বাধা হয়ে দাঁড়াবে।

এর আগে, বৃহস্পতিবার সকালে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ধানমন্ডি থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। খায়রুল হকের বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জে ৩টি মামলা রয়েছে।

২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান খায়রুল হক। আপিল বিভাগে থাকাকালে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় দেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে যা বললেন মির্জা ফখরুল

আপডেট টাইম : ০৬:৪১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫