ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

আমাদের সবার শত্রু আওয়ামী লীগ-ভারত: ইলিয়াস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৮০ বার

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ও শরিক দলগুলোর প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন একটি ফেসবুক স্ট্যাটাসে দলীয় শৃঙ্খলা ও কূটনীতিগত ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরেছেন।

তিনি লেখেন, “তারেক রহমানের বক্তব্য শুনে তার কথায় রাগ করার সুযোগ নেই। এনসিপির নাহিদ, হাসনাত কিংবা সারজিসদের মতো নেতাদের বক্তব্যেও কখনো আক্রমণাত্মক কিছু পাইনি। ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা বললেও বরাবরই ঐক্যের কথা শুনেছি।”

তবে সম্প্রতি বিএনপি ও বাকি দলগুলোর মধ্যকার সম্পর্কে কিছুটা শীতলতা লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেন ইলিয়াস হোসেন। এই অবনতির জন্য তিনি দায়ী করেন, “সালাউদ্দিন, আব্বাস কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারীদের মতো কিছু অতিউৎসাহী নেতাদের।”

জামায়াত-শিবির প্রসঙ্গে তিনি বলেন, “যদিও তাদের কেন্দ্রীয় নেতৃত্ব প্রকাশ্যে কোনো আপত্তিকর বক্তব্য দেননি, তবে সোশ্যাল মিডিয়ায় তাদের কিছু কর্মীর উগ্র মন্তব্য বিএনপির সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে।”

সব রাজনৈতিক দলের উদ্দেশে ইলিয়াস হোসেন আহ্বান জানান, দলীয় শৃঙ্খলা রক্ষা করে যেন এ ধরনের উস্কানিমূলক আচরণ রোধ করা হয়।

তিনি মনে করিয়ে দেন, “আমাদের সবার শত্রু আওয়ামিলীগ ও ভারত। তাই দলের ভেতর থেকে আওয়ামিপন্থী ও ভারতীয় দালালদের চিহ্নিত করে সরিয়ে ফেললেই সমস্যার অনেকটা সমাধান হয়ে যাবে।”

তার মতে, “বিরোধিতা থাকা স্বাভাবিক, কিন্তু বিভক্তি নয়। দেশের বৃহত্তর স্বার্থে ঐক্য জরুরি।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

আমাদের সবার শত্রু আওয়ামী লীগ-ভারত: ইলিয়াস

আপডেট টাইম : ১১:৩২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫